১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১৩

সদ্য সংবাদ

ঝড়-বজ্রপাতে রাজধানীসহ সারাদেশে নিহত ৭

অনলাইন হঠাৎ ঝড় ও বজ্রপাতে রাজধানী ঢাকাসহ পাঁচ জেলায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুজন, মৌলভীবাজারে দুজন, নেত্রকোনায় একজন, কিশোরগঞ্জে একজন ও সুনামগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলহানির পাশাপাশি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড়ের সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়। রাজধানীতে ক্ষণিকের এই ঝড়েই ইট পড়ে ও গাছ ভেঙে মারা গেছে দুজন। ...

একাই ৪৮ ভোট, প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধিঃ জানা যায়, বাসাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কায় জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) ও ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা। ...

কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

দেশজনতা অনলাইন ডেস্কঃ কৃষিজমি নষ্ট করে শিল্প গড়ে উঠুক আমি তা চাই না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি চাই- কৃষি থাকবে, শিল্পায়নও থাকবে। আমরা চাই- বেশি বেশি শিল্পকারখানা গড়ে উঠুক। তবে কৃষিজমি নষ্ট করে এখানে-সেখানে শিল্প গড়ে উঠুক আমি তা চাই না। প্রধানমন্ত্রী বলেন, কৃষির দরকার আছে। কারণ কৃষির মাধ্যমে খাদ্যের চাহিদা মেটাতে হবে। আবার আমরা ...

ভোটারদের দেখা নেই, কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে গরু!

  আখাউড়া প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে এর মধ্যে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রের মাঠে কোনো ভোটার ছিল না। দড়ি দিয়ে যে ভোটারদের লাইন চিহ্নিত করা হয়েছিল, সেই দড়িগুলোও আছে; তবে দড়ি দিয়ে টানা লাইনে দুটি গরু দাঁড়িয়ে আছে। তারাই মাঠজুড়ে ঘুরে বেড়াচ্ছে। আখাউড়া উপজেলা মোগড়া ইউনিয়নের ...

কারাগারে যেভাবে আছে ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করার দায়ে অভিযুক্ত ব্যক্তি এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন যে কারাগারে তিনি চিকিৎসা পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার নাগরিক ২৮ বছর বয়সী ব্রেন্টন টারান্টকে একটি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, এরপর তার বিরুদ্ধে আরো অভিযোগ তোলা হবে। ব্রেন্টনকে পারেমোরেমোর অকল্যান্ড জেলখানা, যাকে নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি ভাবা হয়, সেখানে ...

২০ হাজার মামলায় আটকে আছে ২১ হাজার কোটি টাকা

দেশজনতা অনলাইন ডেস্কঃ মামলার ভারে জর্জরিত হয়ে পড়েছে জনতা ব্যাংক। রাষ্ট্রায়ত্ত দ্বিতীয় বৃহত্তম এই ব্যাংকের মোট মামলা এখন দাঁড়িয়েছে ২০ হাজার ৩৮৬টিতে। এ মামলায় আটকে আছে ২১ হাজার ২৯০ কোটি টাকা। মামলাগুলোর মধ্যে অর্থঋণ আদালতে মামলা রয়েছে ৩ হাজার ২৪০টি। রিট মামলা ২০৭টি। আপিল ও রিভিশন ২৭০টি এবং কিছু রয়েছে অন্যান্য মামলা। জনতা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ...

আগুনে পোড়া মার্কেটে এখন কান্না আর আহজারি, ক্ষতি ১০০ কোটি টাকা!

দেশজনতা অনলাইনঃ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার৷ শনিবার ভোরের এ অগ্নিকাণ্ডে বাজারটির প্রায় ৩০০ ব্যবসায়ী তাদের সব কিছু হারিয়ে পথে বসেছেন৷ বনানীতে আগুনের দু’দিনের মাথায় ঘটল এই ঘটনা৷ শনিবার ভোরের এ অগ্নিকাণ্ডে বাজারটির প্রায় ৩০০ ব্যবসায়ী তাদের সব কিছু হারিয়ে পথে বসেছেন৷ বনানীতে আগুনের ঘটনার দু’দিনের মাথায় ঘটল এই ঘটনা৷ মার্কেটটি গুলশান ১ ...

গুলশানে আগুন : টাকা ও চাল দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান- ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং প্রতি শ্রমিককে ২০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা শনিবার বিকেলে পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডা. এনামুর রহমান বলেন, ‘এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছেন ...

একটি বাঁশের সাঁকোতেই চলছে ১৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জ সংবাদদাতা: এই জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ১৬টি গ্রামের ১৫ হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। চর নরিনা বাজার সংলগ্ন হুড়াসাগর নদীর উপর ২৫০ ফুট দৈর্ঘ্য’র এই বাঁশের সাঁকোটি স্বেচ্ছাশ্রমে নির্মিত। জানা যায়, চর নরিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসি উদ্যোগ নিয়ে এলাকাবাসির কাছ থেকে চাঁদার টাকা তুলে ও এলাকাবাসির সেচ্ছা শ্রমের বিনিময়ে ...

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার আদেশ বহাল

দেশজনতা অনলাইন ডেস্ক : রাজধানীতে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে রাসেল সরকারকে ৫০ লাখ টাকাসহ যাবতীয় ...