১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৮

সদ্য সংবাদ

মাইক্রোসফট থেকে পদত্যাগ করলেন সোনিয়া বশির কবির

প্রায় পাঁচ বছর মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের দায়িত্বে থেকে পদত্যাগ করেছেন তথ্যপ্রযুক্তি খাতের জনপ্রিয় ব্যক্তিত্ব সোনিয়া বশির কবির। মাইক্রোসফটের হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি চলতি বছরের আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করবেন। আপাতত সোনিয়া বশির কবির অন্য কোনো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন না। নিজের প্রতিষ্ঠান ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ‘অ্যাঞ্জেল ইনভেস্টর’ হিসেবে বিনিয়োগ করা বিভিন্ন স্টার্টআপেই বেশি ...

নরসিংদীতে একই পরিবারের দগ্ধ ৪, ঢামেকে ভর্তি

  নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি (১১), সুইটি (১৩), মুক্তা (১৬) এবং তাদের ফুফু আবদুল খালেকের স্ত্রী খাতুন নেছা (৬৫)। আহতদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ...

গোপালগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

যৌন হেনস্তাকারী শিক্ষকের বিচার চেয়ে সাত দিনের কর্মসূচি গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের চেয়্যারম্যান সহকারী অধ্যপক ইঞ্জি. মো. আক্কাস আলীর দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করছে ওই বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ...

আট ঘণ্টা পর কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

দেশজনতা অনলাইন : কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিলে লাগা আগুন আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আগুনের ধোঁয়া ঘটনাস্থলের চর্তুদিকে ছড়াচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানির সঙ্কট দেখা দেয়ায় পাম্প চালু করে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কারখানার ভেতর বিপুল পরিমাণ ...

১১ এপ্রিল পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়

দেশজনতা অনলাইন : বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন সময়সীমা আরেক দফা ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিব্বির আহমদ উসমানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের হজ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ৫ লাখ ১৪ হাজার ৮১৪ পর্যন্ত ব্যক্তিদের নিবন্ধন সময়সীমা ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। ...

সারা দেশে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ

দেশজনতা অনলাইন : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ছাদের পলেস্তরা ধসে এক ছাত্রী নিহতের ঘটনাকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে। ...

বাকশাল কায়েম করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এবং অধ্যাপক আমিনুল ইসলাম সোমবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মানুষ ...

নড়াইলে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

অনলাইন নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের কাইয়ুম মেম্বার গ্রুপ ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষে কটাই শেখ নামে একজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে তিন নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে কলাবাড়িয়া গ্রামের বিলাফর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহতদের খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ...

যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ ঘোষণা ইরানের

বিদেশ ডেস্ক যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে মার্কিন বাহিনী সেন্টকমকে (ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার ইরানের ‘এলিট ফোর্স’ হিসেবে পরিচিত রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) জানিয়েছে, ...

ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি চালু করেছে সরকার: ২০-দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক দেশে ভোটারবিহীন নির্বাচনের সংস্কৃতি সরকার চালু করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠকে নেতারা এই অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন, সরকার দেশের মানুষকে ভোটবিমুখ ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ওই বৈঠকে জামায়াতে ইসলামীসহ জোটের প্রায় সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। গত রাত ...