অনলাইন ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় অভিযুক্ত অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল চারটায় সোনাগাজীর চর চান্দিয়া এলাকার বাড়ি থেকে রুহুল আমিনকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের ফেনীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পিবিআই সূত্রে জানা গেছে, রুহুল ...
সদ্য সংবাদ
বিএনপির শীর্ষ নেতাদের জামিন বহাল
দেশজনতা অনলাইন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ শীর্ষ নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ কিছু অবজারভেশনসহ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেন। এ বিষয়ে পরে লিখিত আদেশ দেবেন বলে আপিল বিভাগ জানিয়েছেন। এই ...
ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে বাড়িঘর ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বেতার এমন খবর দিয়েছে। দেশটির রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে এ দুর্ঘটনাগুলো ঘটেছে। মহারাষ্ট্রপ্রদেশে মন্দিরের ভেতরে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিন ব্যক্তি নিহত হন। এসব মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে সর্বাত্মক ...
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। ইতিমধ্যে গোপনে বাগদান সেরে ফেলেছেন এই টালি সুন্দরী। এখন শুধু সানাই বাজার অপেক্ষা। ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ, সোমবার (১৫ এপ্রিল) গোপনে বাগদান সেরেছেন রোশন ও শ্রাবন্তী। আগামীকাল শুক্রবার প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন শ্রাবন্তী। বাগদানের মতো বিয়ের অনুষ্ঠানও চুপিসারেই হতে যাচ্ছে। আর বিয়ের অনুষ্ঠানটি ...
গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ
দেশজনতা অনলাইন : টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বৈঠকে নেয়া একগুচ্ছ সিদ্ধান্তের পর বড় ধরনের খেসারত দিতে হতে পারে গ্রামীণফোন গ্রাহকদের। প্রভাবশালী এই মোবাইল অপারেটরটিকে শাস্তি দিতে সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত গ্রাহকরাই দণ্ডিত হবেন বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর (এসএমপি) অপারেটর ঘোষণার বিধিনিষেধের আওতায় গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই বৈঠকে। প্রতিবেশী ভারত-পাকিস্তানসহ বিশ্বের বহু দেশে কোনো অপারেটর ...
দীর্ঘদিনের বন্ধুত্বকে সম্পর্কে রূপ দিচ্ছেন মমিনুল
স্পোর্টস ডেস্ক : বুধবার হয়ে গেল বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের গায়েহলুদ পর্ব। আগামীকাল (শুক্রবার) ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জীবন সঙ্গীকে ঘরে তুলবেন মুমিনুল। বিয়ের পর আগামী মাসে মুমিনুলের গ্রামের বাড়ি কক্সবাজারে বৌভাতের আয়োজন করা হবে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন মমিনুল। সতীর্থদের মধ্যে বিয়ের আমন্ত্রণ কার্ড বিলি করে গেলেন। এদিকে বউকে ...
বাসের ধাক্কায় প্রাণ গেল তিন অটোযাত্রীর
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে জেলা শহরের চুনিয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও নারী রয়েছে বলে পুলিশ জানালেও তাদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ফুলবাড়ি থেকে একটি বাস দিনাজপুর যাচ্ছিল। চুনিয়াপাড়া এলাকায় আসার পর একই অভিমুখে ...
ভারতে সড়কে প্রাণ গেল দুই অভিনেত্রীর
বিনোদন ডেস্ক : হায়দ্রাবাদ থেকে শুটিং সেরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভার্গবী ও অনুশা রেড্ডি নামে দুই টেলিভিশন অভিনেত্রী। বুধবার রাতে রাজ্যটির ভিকারাবাদ জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই অভিনেত্রী ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এদিন তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই অভিনেত্রী ভার্গবী মারা যান। আর গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা ...
এক মালি দুই ফুল
বিনোদন ডেস্ক : বলিউডের দুই তারকা সন্তান খুশি কাপুর ও আলিয়া কাশ্যপ। খুশি হচ্ছেন প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে। আর আলিয়া হচ্ছেন নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে। তারা ঘনিষ্ঠ বান্ধবী। কিন্তু সম্প্রতি একটি বিষয়ে নাকি মনোমালিন্য শুরু হয়েছে তাদের মধ্যে। কারণ খুশি আলিয়া দুজনেই প্রেমে পড়েছেন নীল দেওয়ান নামে একটি ছেলের। নীলও তারকা, তবে ইনস্ট্রাগ্রামে। তিনি ...
গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিনকে খুন
অনলাইন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিনকে হত্যা করেছে অপর কলেজছাত্র মোস্তাকিন রহমান রাজু। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাজার এলাকায় প্রকাশ্যে শারমিন আক্তার লিজা (১৬) নামের ওই ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। গতকাল দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজু (১৭) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মোস্তাকিন কোনাবাড়ী লিংকন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর