১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৯

সদ্য সংবাদ

প্রাথমিকে ৭০ হাজার ‘পুল টিচার’ নিয়োগের পরিকল্পনা

দেশজনতা অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এর বাইরে নিয়মিত শিক্ষক সংকট ছাড়াও কর্মরত শিক্ষকরা নানা ছুটিতে থাকায় পাঠদান মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণে বর্তমানে কর্মরত শিক্ষকদের ২০ শতাংশ তথা প্রায় ৭০ হাজার ‘পুল টিচার’ নিয়োগের পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার ...

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার দুই আসামির রায় বুধবার

দেশজনতা অনলাইন : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকির (৮৮) ও হেদায়েত উল্লাহ’র (৮০) বিরুদ্ধে বুধবার (২৪ এপ্রিল) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নী ...

নতুন মজুরি কাঠামোতে বেতন কমেছে ২৬%: টিআইবি

দেশজনতা অনলাইন : নতুন কাঠামোতে তৈরি পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি গড়ে ২৬ শতাংশ কমেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি ও ইনক্রিমেন্ট বিবেচনায় সর্বনিন্ম ২৫ থেকে ৩৬ শতাংশ মজুরি কমেছে। নতুন মজুরি কাঠামোতে মালিকপক্ষের ন্যূনতম মজুরির ২৩ শতাংশ বৃদ্ধির দাবি করছে বিজিএমইএ’র। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ...

ঝড়ে ভেঙে গেছে স্কুল, খোলা আকাশের নিচে দেড়শ’ শিক্ষার্থী

বাঘা (রাজশাহী) থেকে প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম। গত ২৯ মার্চ ঝড়ে স্কুল ভেঙে যাওয়ার পর থেকে ১৪১ শিক্ষার্থী খোলা আকাশে নিচে লেখাপড়া করছে। তবে স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করার পর চার বান্ডিল টিন ও ৫০ হাজার ...

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ লুজোনে ওই ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির পামপাঙ্গাপ্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর সিএনএন ও বিবিসির। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টা ১১ মিনিটের ওই ভূমিকম্প অনুভূত হয়। এর পর আরও ৫২ ...

ওসমানীতে বিমানের সিটের নিচে মিলল ২০ স্বর্ণের বার

  সিলেট ব্যুরো : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে কোটি টাকার অধিক মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০৬ ফ্লাইটের ভেতরে সিটের নিচ থেকে ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের উপকমিশনার মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত ...

এমডিকে ‘সুপেয় পানির’ শরবত খাওয়াতে ওয়াসার সামনে অবস্থান

দেশজনতা অনলাইন : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে এসেছেন জুরাইনবাসী। মঙ্গলবার সকাল ১১টায় কারওয়ানবাজারে অবস্থিত সংস্থাটির ভবনের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান নেয় তারা। কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন মিজানুর রহমান। গত ১৭ এপ্রিল টিআইবির পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে ওয়াসায় অনিয়ম ও ...

আসছে ‘তেরে নাম’ সিনেমার সিক্যুয়েল

 বিনোদন ডেস্ক: সালমান খান অভিনীত দর্শকপ্রিয় ‘তেরে নাম’ সিনেমাটি ২০০৩ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল। এতে সালমানের করুণ মুখের চাহনি লাখো ভক্তের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। তার অভিনয় দেখে কতজন যে অঝোরে চোখের জল বিসর্জন দিয়েছিলেন তার হিসাব কষা মুশকিল। শুধু তাই নয়, সিনেমাটিতে তার ‘হেয়ার স্টাইল’ লাখো তরুণের ফ্যাশনে পরিণত হয়েছিল। সিনেমাটি মুক্তির পর দীর্ঘ সময় কেটে গেলেও ...

দগ্ধ তরুণীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এসে স্ত্রীর স্বীকৃতি চাওয়া দগ্ধ চট্টগ্রামের তরুণী শাহেনূর আক্তারের  মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে কমলনগর থানায় শাহেনূরের বাবা জাফর উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় শাহেনূর আক্তারের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে ও ...

শ্রীলঙ্কায় নিহত বেড়ে ৩১০

আন্তর্জাতিক ডেস্ক :  শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে। মঙ্গলবার কলম্বো পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। রোববারের ওই হামলায় আহত হয়েছে প্রায় পাঁচশ। দেশটিতে আজ জাতীয় শোক দিবেস পালন করা হচ্ছে। আর মধ্যরাত থেকে দেশব্যাপি জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। শ্রীলঙ্কার পর্যটনবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সিরিজ বোমা হামলার ...