আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। মার্কিন প্রভাব মোকাবেলায় তারা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার দূর প্রাচ্যের বন্দর শহর ভ্লাদিভস্তকের কাছে রাস্কি দ্বীপে তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৈঠক ...
সদ্য সংবাদ
শ্রীলংকার সব গির্জা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক : ইস্টার সানডের প্রার্থনায় ভয়াবহ বোমা হামলার পর নিরাপত্তা ব্যবস্থার উন্নতির আগ পর্যন্ত দেশটির সব খ্রিষ্টান গির্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির এক জ্যেষ্ঠ পাদ্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সব গির্জা বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব গণজমায়েত বন্ধ থাকবে। এদিকে রাজধানীর কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে ...
ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ৪
চট্টগ্রাম থেকে প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই ইটাভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইটভাটার শ্রমিকদের একটি ঝুপরি ঘরে ঢুকে পরে। এতে ঘুমন্ত অবস্থায় চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। রাঙ্গুনিয়া ...
সারা দেশে কমিটি দেবে কোটা সংস্কার আন্দোলনকারীরা
দেশজনতা অনলাইন : দেশের ৬৪ জেলায় নতুন কমিটি দেবে কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তরুণ সমাজের এই প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে এ উদ্যোগের কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, সাংগনিক কাঠামোর মাধ্যমে সারা দেশের ...
মধুমতি মডেল টাউন আবাসিক প্রকল্প অবৈধই থাকল
দেশজনতা অনলাইন : রাজধানীর সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউনের আবাসিক প্রকল্প অবৈধ ও বেআইনি ঘোষণার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে মধুমতি মডেল টাউনের ওই প্রকল্প অবৈধই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ রায়ের ফলে জলাশয় ভরাট করে নেওয়া প্রকল্প গ্রহণকারী ...
একজনের ১৫টির বেশি সিম বন্ধ হচ্ছে বৃহস্পতিবার রাতে
দেশজনতা অনলাইন : একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম থাকলে সেটি বৃহস্পতিবার রাত ১২টার পর বিটিআরসির নির্ধারিত নিয়মে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে করপোরেট গ্রাহকের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা যায়। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর সব গ্রাহকের তথ্য বিটিআরসির কাছে রক্ষিত আছে। কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের মাধ্যমে জানা ...
ইউনাইটেড বাধা পেরিয়ে শিরোপার পথে এগুলো সিটি
খেলা ডেস্ক ডেভিড ডি গিয়া মাথা নাড়ছেন অবিশ্বাসে। আরও একবার ভুল করেছেন। নেয়ার পোস্টে হাতে আসা বলই ঠেকাতে পারেননি। তাতে দুই গোলে এগিয়ে গেছে সিটি। ডি গিয়ার সঙ্গে টেলিভিশন পর্দায় মাথা নেড়েছেন লিভারপুল সমর্থকেরাও। জীবনে হয়ত প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ নিয়েছিলেন তারা। হতাশ হয়েছে ইউনাইটেড, হতাশ হয়েছে লিভারপুলও। ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জিতে আবারও শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। লিগের ...
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে, ৪ শ্রমিক নিহত
অনলাইন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি ওসি। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে ...
ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে : ড. কামাল
নিজস্ব প্রতিবেদক জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে কামাল হোসেন এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, ‘দেশে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটেছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলার অবনতি খুবই দৃশ্যমান। আমরা মনে ...
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
অনলাইন কেরানীগঞ্জে একটি ওয়ানটাইম গ্লাস-প্লেট তৈরির প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২২ মিনিটের দিকে চুনকুটিয়ার হিজলতলা বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর