১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

সদ্য সংবাদ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

বিদেশ ডেস্ক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির শাগরায় আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময়) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শাগরা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত শহর শাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। শাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। জানা ...

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলার শুনানি ১৬ মে

নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৬ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। এজন্য তার পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন বলে আইনজীবী জিয়াউদ্দিন জিয়া জানান। উভয় পক্ষের শুনানি শেষে ...

সুস্থ আছেন ক্যাসিয়াস

খেলা ডেস্ক আপাতত শারীরিকভাবে ‘সবকিছু নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম বুধবার টুইটারে ক্যাসিয়াস জানান, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে। যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’ টুইটের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন একটি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন তিনি। সুস্থতা অনুভব করলেও এখনো চিকিৎসারত অবস্থায় আছেন এই ৩৭ বছর বয়সী গোলরক্ষক। হাসপাতাল কবে ছাড়বেন তা এখনো জানা ...

লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা

খেলা ডেস্ক ম্যাচের আগে দুই দলের পার্থক্য ধরা হচ্ছিল শুধু লিওনেল মেসিকে। এক দলে তিনি আছেন, আরেক দলে নেই। মাঠের খেলাতেও দুইদলকে আলাদা করা যাচ্ছিল না লম্বা একটা সময় জুড়ে। যদিও লুইস সুয়ারেজের গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু লিভারপুলও দ্বিতীয়ার্ধে ‘ভয়ঙ্কর’ অ্যাওয়ে গোলটা প্রায় পেয়ে যাচ্ছিল। ৭৫ মিনিটে মেসি করলেন ক্যারিয়ারের অন্যতম সহজ গোলটি। দুই গোলে এগিয়ে থেকেও স্বস্তি মিলছিল ...

রাজশাহী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী ও বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে।রাজশাহীর বাঘা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাস চালকের সহকারী আবু ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের কোনো প্রস্তুতি নেই: বিএনপি

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ফণীর মতো প্রলয়ঙ্কারী দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই বলে অভিযোগ করে এ ব্যাপারে উপকূলীয় এলাকাসহ সর্বস্তরের নেতাকর্মীদের আগাম প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ঘূর্ণিঝড় ফণীর মতো প্রলয়ঙ্কারী দুর্যোগ আসন্ন জেনেও সরকার তা মোকাবেলা ...

‘ফণী’ ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী!

অনলাইন ধীরে এগিয়ে এলেও ফণী বেশ শক্তিশালী হয়ে গেছে। এখন তার গতি বেড়ে গেছে। তাই ফণী ৪ মের আগেও বাংলাদেশে আঘাত হানতে পারে। বাংলাদেশে আছড়ে পড়ার আগে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের উপকূলে আঘাত করতে পারে। তাই কিছুটা দুর্বল অবস্থায় ফণী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার দিকে আসবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। নাম হয় ফণী। ...

ফণীর কারণে ৪ মে’র এইচএসসি পরীক্ষা ১৪ মে

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ মে’র (শনিবার) সব পরীক্ষা ১৪ মে (মঙ্গলবার) নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে এতথ্য জানান। তিনি বলেন, ৪ মে’র সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকেলেরগুলো ওইদিন বিকেলে নেওয়া হবে। এইচএসসিতে ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম ...

ডাকসু জিএসের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ভিপির

দেশজনতা অনলাইন : গঠনতন্ত্রের দোহাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর বিরুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন সংগঠনটির সহ সভাপতি (ভিপি) নুরুল হক নূর। তাকে বাদ দিয়ে জিএসের একক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এমন অভিযোগ তুলেছেন ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা করে গবেষণা কার্যক্রম ও সামাজিক সাংস্কৃতিক পরিম-ল আরো প্রসারিত ...

‘বিশেষ সুবিধা পাবেন শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তরা’

দেশজনতা অনলাইন : শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তরা বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। বলেন, ‘শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ বৃহস্পতিবার সকালে এনবিআরের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন। মোশাররফ হোসেন বলেন, ‘শেয়ারবাজার নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। বর্তমান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীও খুবই উদ্বিগ্ন। তিনি পুঁজিবাজারের ...