১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:২৩

সদ্য সংবাদ

ফের বাড়ছে তাপমাত্রা

দেশজনতা অনলাইন : ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা কমেছিল। তবে ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর আবার তাপমাত্রা বাড়ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ...

৩ দিন পর সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

দেশজনতা অনলাইন : ঘূর্ণিঝড় ফণীর কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে সারাদেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। সকাল ৬টার পর থেকে সারাদেশে নৌ চলাচল আগের মতো শুরু হয়েছে বলে বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে। বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, রোববার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়। এর আগে ঘূর্ণিঝড় ফণী ...

ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলছে

 ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ১২৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আজ সকাল ৭টার দিকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। মেয়র পদে কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা ...

সৌদি আরবে সোমবার থেকে রোজা শুরু

বিদেশ ডেস্ক সৌদি আরবের চাঁদ পর্যবেক্ষকরা জানিয়েছেন, শনিবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আরবের দেশগুলোতে সোমবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। ইসলামী বিশ্বের চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ এবং ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতিতে বিভিন্ন দেশে রমজান শুরুর ঘোষণা আসতে পারে রোববার। এ বছর উত্তরাঞ্চলীয় গোলার্ধের মুসলিমদের জন্য দীর্ঘ গ্রীষ্মকালীন দিনগুলোতে রোজা হবে। রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি বাধ্যতামূলক স্তম্ভের ...

সরকারের ব্যর্থতায় ঘূর্ণিঝড়ে ১৫ জনের মৃত্যু: রিজভী

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ফণী থেকে মানুষকে নিরাপদে রাখতে সরকার ব্যর্থ হওয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের কোনো ব্যবস্থাপনা নেই বলেও তিনি দাবি করেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তাঁতী দল আয়োজিত এক প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ...

ভোলায় ট্রাক উল্টে নিহত ৩

অনলাইন ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শনিবার সন্ধ্যায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের সোবহান মাঝিবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক আবু জাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫) ও ট্রাকে থাকা জাহিদুল ইসলাম শাকিব (১৫)। আহতরা হলেন- আনোয়ার (১৫) ও সোহেল (১৫)। নিহত আবু জাহের নীলফামারী জেলার ...

নিউক্যাসেলে নাটকীয় জয়ে আবার শীর্ষে উঠল লিভারপুল

খেলা ডেস্ক দুইবার করে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারছিল না লিভারপুল। পিছু ছাড়ছিল না নিউক্যাসেল ইউনাইটেড। শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন দিভোক ওরিগি। তার গোলে প্রতিপক্ষের মাঠ থেকে রোমাঞ্চকর জয় নিয়ে ফেরার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশাও ধরে রাখল অল রেডরা। শনিবার রাতে নিউক্যাসেলের মাঠে ম্যাচটিতে ৩-২ গোলের জয় পায় লিভারপুল। দলের জয়ে একটি করে গোল করে ...

সুলতানা কামাল, শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শাহরিয়ার কবির বলেন, আইএস–সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফ–এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। হুমকি পাওয়া তিন নাগরিকের একজন এ বিষয়ে শনিবার নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ...

হামলার আগে ভারতে প্রশিক্ষণ নিয়েছিল জঙ্গিরা: শ্রীলঙ্কান সেনাপ্রধান

বিদেশ ডেস্ক শ্রীলঙ্কায় হামলাকারী জঙ্গিরা বিস্ফোরণ ঘটানোর আগে ভারতের কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালায় গিয়েছিল। সম্ভবত প্রশিক্ষণ নেয়াই ছিল এ সফরের উদ্দেশ্য। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল মহেশ সেনানায়ক। গত ২১ এপ্রিল ইস্টার সানডে’র সকালে ভয়াবহ আত্মঘাতী হামলায় যুক্ত ছিল অন্তত ন’জন আত্মঘাতী জঙ্গি। এতে অন্তত ২৫৩ জনের মৃত্যু হয়। ভারতের পক্ষ থেকে বারবার সতর্ক করা ...

জি এম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক জি এম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।শনিবার রাত ১১ টার দিকে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অসুস্থতার কারণে দলীয় কাজে বিঘ্ন ঘটায় জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বলে জানান দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।