অধিভূক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মেই ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। সাত কলেজের অধ্যক্ষ বরাবর গত ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ বলেন, ‘এক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান অভিভূক্ত ছিল। কিন্তু তখনকার সময় এবং এখনকার সময়ের বাস্তবতা ভিন্ন। ঢাবি’র একটি বিভাগের যে ...
সদ্য সংবাদ
ভোটবিমুখতায় ‘অশনিসংকেত’ দেখছেন মাহবুব তালুকদার
নির্বাচনে ভোটবিমুখতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মনে করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘ভোটবিমুখতার কারণসমূহ বিশ্লেষণ করে তা প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন। যেকোনো মূল্যে আইনানুগভাবে ভোটের প্রতি ভোটারদের আস্থার সংকট মোচন করতে হবে। ভোটাররা অবারিতভাবে ভোটকেন্দ্রে গিয়ে ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারলেই কেবল জাতীয় ভোটার দিবস পালনের উদ্দেশ্য সফল হবে।’ সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার ...
সিরিজ নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। প্রথম ওয়ানডেতে ১৬৯ রানে জয়ের পর এখন সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক বাংলাদেশ। রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। এছাড়া আফ্রিকান দলটির বিপক্ষে টানা ১৪ ম্যাচ ...
৬০ দেশে ছড়িয়েছে করোনা
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া। ইতালির পরিস্থিতিও উদ্বেগজনক। বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৬০টি দেশে ভাইরাস ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে। ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। ইরানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতালিসহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ...
রঙ ফরসাকারী ৮ ক্রিমে উচ্চ মাত্রায় ক্ষতিকর পারদ
দেশের বাজারে প্রচলিত পাকিস্তানের তৈরি রঙ ফরসাকারী ক্রিমে মানবদেহের জন্য ক্ষতিকর ও বিপদজ্জনক মাত্রায় পারদ (মার্কারি) পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পণ্যের মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষায় বিভিন্ন ব্র্যান্ডের রঙ ফর্সাকারী ১৩টি ব্র্যান্ডের ক্রিমের মধ্যে ৬টিতে বিপজ্জনক মাত্রার পারদ এবং দুটিতে পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া যায়। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো পরীক্ষার ফলাফলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা ...
ওমরাহ যাত্রীদের ভিসা ফি ফেরত দেবে সৌদি আরব
ওমরাহ করতে যারা ভিসা ও অন্যান্য সার্ভিস চার্জ দিয়েছিলেন তাদের সেসব ফি’র টাকা ফেরত দেবে সৌদি আরব। করোনা ছড়িয়ে পড়া রোধ করতে ২৭ ফেব্রুয়ারি বিদেশিদের ওমরাহ পালনে স্থগিতাদেশ দেয় দেশটি। ফলে প্রায় ১০ হাজার বাংলাদেশি ওমরাহ’র জন্য ভিসা করেও যেতে পারেননি। তাদের ভিসা ফিসহ অন্যান্য খরচ ফেরত পাওয়া নিয়ে সংকট দেখা দিয়েছিল। এরই মধ্যে রবিবার (১ মার্চ) সৌদির ধর্ম মন্ত্রণালয় ...
চার শর্তে ৩০০ কোটি টাকা ঋণ পেতে পারে বিএসএফআইসি
নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও সিসি লোন নেওয়ার জন্য একটি ব্যাংকের গ্যারান্টি চেয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি)। এ বিষয়ে অর্থমন্ত্রণালয় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। তবে চার শর্তে গ্যারান্টি দেওয়া যেতে পারে বলে শিল্প মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে জানিয়েছে অর্থমন্ত্রণালয়। সূত্র জানায়, ব্যাংকে ১৪২ কোটি টাকা গচ্ছিত রেখেও ঋণ পরিশোধ করছে না বিএসএফআইসি। এ নিয়ে রীতিমতো ...
তিন মাসের মধ্যে আসছে করোনার প্রতিষেধক
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রতিষেধক আগামী তিন মাসের মধ্যে আসছে বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অফির আকুনিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি ওই বিজ্ঞপ্তিতে বলেন, ইসরাইলের বিজ্ঞানীরা কয়েক সপ্তাহের মধ্যেই করোনার প্রতিষেধক তৈরি করতে সক্ষম হবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে এটি পাওয়া যাবে। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইসরাইলের গ্যালিলি রিসার্চ ইন্সটিটিউটে ২৬০ জন ...
নব দম্পতির দুঃখ প্রকাশ
বিনোদন ডেস্ক : বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমের সম্পর্কের চার মাসের মাথায় বিয়ের সিদ্ধান্ত নেন। তারপর গত শনিবার পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন লাক্স তারকা অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সায়েদ জামান শাওন। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল। এজন্য কাউকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারেননি। তাই সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই নব দম্পতি। টয়ার ফেসবুকে এক ...
ফেব্রুয়ারিতে ৫০৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৪
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়কে ৫০৪টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ১৬৯ জন। একই মাসে রেলপথে ৫৬ দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানি হয়েছে। রেলপথে আহত হয়েছেন ১৩ জন। এছাড়া ফেব্রুয়ারিতে নৌ-পথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন ৬৪ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর