দেশজনতা অনলাইন : বিএসটিআইয়ের পরীক্ষা করা ৫২টি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের ভোগ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে কালক্ষেপণ না করে অবিলম্বে এগুলো বাজার থেকে সরানোর কথা বলেছে উচ্চ আদালত। এছাড়া বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসিএসটিআইকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ...
সদ্য সংবাদ
কক্সবাজারে ঘরে আগুনে পুড়ে মরল শিশুসহ ২ জন
অনলাইন কক্সবাজার শহরে ঘরে আগুনে পুড়ে মরল শিশুসহ দুজন। শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও সাদিয়া আক্তার (৫)। সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় আগুনে লাগে। ...
প্রিমিয়ার লিগ: ক্লপ না গার্দিওলার হাসি?
খেলা ডেস্ক প্রতিযোগিতা, রোমাঞ্চের দিক দিয়ে ইউরোপে প্রিমিয়ার লিগ সবসময়ই বাকি লিগগুলোর চেয়ে এগিয়ে। এই মৌসুমের রোমাঞ্চ যেন হার মানায় হলিউডের কোনও থ্রিলার সিনেমাকেও। জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচে সাদিও মানের শট গোললাইন থেকে ১১ মিলিমিটার দূরে থাকতে জন স্টোনসের ফিরিয়ে দেওয়া, বা বার্নলির বিপক্ষে ২৯ মিলিমিটারের জন্য সার্জিও আগুয়েরোর শট গোললাইন অতিক্রম করা; নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শেষদিকে ডিভক ওরিগির গোল, ...
রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে খোলা মাঠে জুমার নামাজ
বিদেশ ডেস্ক ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে খোলা মাঠে জুমার নামাজ আদায় করে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা। মসজিদ এ রোম সম্প্রতি নানা অজুহাতে বন্ধ করে দেয় রোম মহানগরীর পুলিশ। এরই প্রতিবাদে রোমের লার্গো প্রেনেসতিনায় শুক্রবার খোলা মাঠে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। বাংলাদেশ সমিতি ইতালি ও ধুমকেতু সোস্যাল অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় এ প্রতিবাদী নামাজ আয়োজন করা হয়। এ সময় ...
ঈদে বাসের আগাম টিকিট বিক্রি ১৭ মে
নিজস্ব প্রতিবেদক ঈদুল ফেতর উপলক্ষে আগামী ১৭ মে থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ গণমাধ্যমকে এ তথ্য জানান। রাকেশ ঘোষ জানান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়শনের বৈঠকে বাসের আগাম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এদিন, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন কোম্পানিগুলো দেশের বিভিন্ন স্থানে গন্তব্যের জন্য ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ...
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৬৫ জনের বেশিরভাগই বাংলাদেশি
বিদেশ ডেস্ক তিউনিশিয়ায় অভিবাসীবোঝাই নৌকা ডুবে ৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। ই্উরোপে পাড়ি জমাতে গিয়ে সলিল সমাধি হলো এই ৬৫ জনের। উদ্ধার হওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি ...
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
অনলাইন চট্টগ্রামের বাকলিয়ায় গৃহবধূ বুবলি আক্তারকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত রাত দশটা নাগাদ ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হয় বুবলি আক্তারকে। রাতে মামলা দায়েরের পর আসামি ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে কর্ণফুলী পাড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। পুলিশও ...
গণফোরামের কর্মকাণ্ড নিয়ে মানুষের প্রশ্নের জবাব দেয়া যাচ্ছে না: কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক জনগণের মনে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে যেসব প্রশ্ন জেগেছে, তার যথাযথ প্রতিকার-প্রতিবিধান চেয়ে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে চিঠি দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিকার চেয়ে ঐক্যফ্রন্ট ছাড়ার আলটিমেটাম দেন কাদের সিদ্দিকী। শনিবার ড. কামাল হোসেনকে দেয়া চিঠিতে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক সাক্ষর করেন। তিনি নিজেই ...
হাতিলের বাস খাদে পড়ে নারী কর্মকর্তা নিহত, আহত ৫
সাভার: সাভারে হাতিল ফার্নিচারের স্টাফ বাস খাদে পড়ে এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরো ৫জন। নিহতের নাম আমেনা আক্তার হিমু। তিনি হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী ওই মিনিবাসটি ঢাকা-আরিচা ...
বৃষ্টির জন্য অপেক্ষা দু’য়েক দিন
দেশজনতা অনলাইন ডেস্ক : প্রচণ্ড খরতাপে পুড়ছে দেশ। তাপপ্রবাহে অতিষ্ঠ নাগরিকদের আরো দু’য়েক দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে। এমনটিই বলছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওায়াসহ বৃষ্টি অথবা এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর