১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

সদ্য সংবাদ

ইয়াবা পাচারের নতুন ‘পথ’

দেশজনতা অনলাইন : মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, বন্দুকযুদ্ধে ব্যাপক প্রাণহানিতেও বন্ধ হচ্ছে না ইয়াবা পাচার। বরং পাচারকারীরা নিত্যনূতন কৌশলে কারবার টিকিয়ে রাখার চেষ্টায়। ইদানীং ইয়াবার বেশ কিছু চালান ধরা পড়েছে যেখানে পাচারকারীরা লোক ভাড়া করে তাদেরকে ইয়াবা গিলিয়ে বা পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে রেখে পাচার করে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পাচারে বাহক হিসেবে ব্যবহার করা ব্যক্তিরা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ ...

সারাবছরই ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালাতে হবে: হাইকোর্ট

দেশজনতা অনলাইন : শুধু বিশেষ কোনও মাস বা উপলক্ষকে কেন্দ্র করে নয়, সারাবছরই ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে অভিযান চালাতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৬ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিহাব উদ্দিন খান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ...

ট্রেন লাইনচ্যুত, কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জ প্রিতনিধি : কিশোরগঞ্জ রেলস্টেশনের কাছে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে সারাদেশের সঙ্গে কিশোরগঞ্জের রেলপথ যোগাযোগ বন্ধ হয়ে গেছে।আজ  রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম  একথা জানিয়েছেন। তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দুপুরের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হতে ...

ওল্ড টার্ফোডে আজ পাক-ভারত লড়াই

খেলা ডেস্ক বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। দুদেশের ম্যাচের আবেদন যে কত বেশি সেটি একটি তথ্য দিলেই পরিস্কার হয়ে যাবে। এবারের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে চেয়েছিলেন ৭ লাখ মানুষ। সৌভাগ্যবান ২৫ হাজার মানুষ পেয়েছেন সোনার হরিণ হয়ে ওঠা টিকিট। ম্যানচেস্টারের ওল্ড টার্ফোডে আজ ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে বাড়তি নিরাপত্তার প্রস্তুতিও নিয়েছে আয়োজকরা। কোহলি-আমিররা মাঠে নামার আগেই ম্যাচের বারুদে ...

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক কেনিয়ার সোমালিয়া সীমান্তের কাছে একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশের পূর্বাঞ্চলীয় ওয়াজির এলাকায় ১১ জনকে বহনকারী পুলিশের গাড়িটি একটি বিস্ফোরকে আঘাত করে। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। তবে গাড়িতে থাকা বাকিদের সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ...

গায়ে হলুদে কাঁদলেন নুসরাত

এন্টারটেইনমেন্ট ডেস্ক টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান আগামী ১৯ জুন প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করছেন। শুক্রবার তার কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন, মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালবাসি বাবা। ...

কলম্বিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করল আর্জেন্টিনা

খেলা ডেস্ক গত এক বছর যারা আর্জেন্টিনার ফুবটলের নিয়মিত খবর রেখেছেন তাদের জন্য চমক নাও হতে পারে ফল। ম্যাচের ফেভারিটরাই জিতেছে শেষ পর্যন্ত। কিন্তু যত সহজে বলা হয়ে গেল, আসলে কি ততো সহজে মেনে নিতে পারবেন আর্জেন্টাইনরা? ১৯৯৯ সালের পর কখনই কোপাতে আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। এবার পারলো তারা, আর্জেন্টিনাকে কলম্বিয়া হারালো ২-০ গোলে। হার তো হারই, কিন্তু আর্জেন্টিনা যেভাবে ...

বিএনপি নেতা মামুনকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে র‌্যাব পরিচয়ে থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শনিবার দিবাগত রাত ১টার দিকে রিজভী গণমাধ্যমকে ...

আফগানিস্তানকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক প্রথম চার ম্যাচে জয়হীন ছিল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিশ্বকাপটাও কাটছিল দুঃস্বপ্নের মতোই। বৃষ্টি বাগড়া না দিলে পঞ্চম ম্যাচ এসে একদল অন্তত জয়ের মুখ দেখত। আফগানদের ১০ উইকেটে উড়িয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়, থমকে থাকা আশার পালে একটু হলেও লেগেছে মন্দমধুর হাওয়া। কার্ডিফে আজ বার বারই চখ রাঙাচ্ছিল বৃষ্টি। শুরুতে একবার ম্যাচ বন্ধ ছিল, এরপর খেলা ...

এত ফোর টোয়েন্টি বাজেট কম আছে, সমস্ত হচ্ছে বড়লোকদের ধান্দা: মান্না

নিজস্ব প্রতিবেদক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এত ফোর টোয়েন্টি বাজেট কম আছে। সমস্ত হচ্ছে বড়লোকদের ধান্দা। ধনী হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ কিন্তু তৃতীয়।’ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘বিদ্যমান পরিস্থিতি: ভোটাধিকার, গণতন্ত্র ও বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে। আলোচনায় নাগরিক ...