১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

সদ্য সংবাদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

দেশজনতা অনলাইন : ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। নির্দেশনা দেওয়ার পর বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ২০১৭ সালের আগে যারা ডেপুটি ও সহকারী আটর্নি জেনারেল হিসেবে নিয়োগ ...

প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

দেশজনতা অনলাইন : শুধু  তিন মাস নয়, বছরজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করার চিন্তা-ভাবনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছে- অনলাইনের আওতায় এনে শূন্য আসন ও প্রয়োজনভিত্তিক সারা বছর শিক্ষক বদলি কার্যক্রম চালু করা হবে। সংশোধন করা হবে সদ্য জারিকৃত বদলি নীতিমালা। এতে শিক্ষক বদলিতে হয়রানি ও দুর্নীতি বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বদলি ...

শিশুশিল্পী বড় হলো, সিনেমা শেষ হলো না

বিনোদন প্রতিবেদক: রুপালি পর্দায় শিল্পীদের মনোমুগ্ধকর অভিনয় দেখে দর্শকের হাতে তালি বেজে উঠে। আবার অভিনয় দেখে আবেগ তাড়িত হন দর্শকরা। চরিত্রের প্রয়োজনে শিশুশিল্পীর চরিত্রে শিশু, আবার বৃদ্ধ ব্যক্তির চরিত্রে বৃদ্ধকে নিয়ে থাকেন পরিচালক। অনেক সময় এসব চরিত্র রূপায়নকারী শিল্পীকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় নির্মাতাদের। শুটিংয়ের মাঝ পথে শিল্পীর মৃত্যু অথবা সঠিক সময়ে শুটিং না হওয়ায় বড় হয়ে যান শিশুশিল্পী। এবার ...

সিরাজগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেকে গলাকেটে হত্যা

অনলাইন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) ও তার মা রিজিয়া খাতুন (৯৩)। বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন মুকুল অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তাদের বাড়ি একই এলাকায়। উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার ...

আ.লীগের ‘ধনী চক্রকে’ সুবিধা দিতেই এ বাজেট: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক ক্ষমতাসীন দলের ‘ধনী চক্র’কে সুবিধা দিতেই সরকার বাজেট প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জিয়া আদর্শ একাডেমীর উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবউন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এই সমাবেশের ...

এরশাদের অবস্থা ‘সংকটাপন্ন’, আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আবারো গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হয়েছেন। দীর্ঘ দিন ধরে রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগতে থাকা এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় সিএমএইচ-এর আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের তাপমাত্রা বেড়েছে বলে জানা গেছে। বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এরশাদকে বুধবার সকালে তাকে সিএমএইচে ভর্তি ...

প্রকাশ্যে স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা, নিন্দার ঝড়

অনলাইন বরগুনায় শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে প্রকাশ্য রাস্তায় মো. শাহ নেয়াজ রিফাত শরীফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এরই মধ্যে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্মম এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা ...

আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য: ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরশাসন হটাতে জনঐক্য গড়ে তুলতে হবে। মানবসভ্যতার ইতিহাস বলছে, জনগনের শক্তি দিয়ে এ ধরনের শাসকদের পরাজিত করতে হবে। আর সেজন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। তিনি বলেন, জনগণের সঙ্গে ঐক্য সৃষ্টি করতে হবে। রাজনীতিক দলগুলো, যারা বুদ্ধিজীবী আছেন, মানবাধিকারে কাজ করছেন তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এদেরকে পরাজিত ...

সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

খেলা ডেস্ক অবশেষে হারের তেতো স্বাদ পেলো নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে প্রথম হার দেখলো দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেট জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা নিউজিল্যান্ড কঠিন পরীক্ষার পরে মুখোমুখি হয় নিজেদের দ্বিতীয় ম্যাচেই। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে হারতে হারতে দুই উইকেটের জয় পায় কিউইরা। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রত্যাশিত জয় পায় তারা। ভারতের বিপক্ষের তাদের বাঁচিয়ে দেয় বৃষ্টি! দক্ষিণ আফ্রিকা ও ...

ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশত

অনলাইন রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা সীমানা সংলগ্ন অভিরামপুর ব্রিজের রেলিং ভেঙ্গে হানিফ পরিবহনের একটি বাস খাদে উল্টে পড়ে যায়। এতে অর্ধ শতাধিক যাত্রী আহত হয়। বাসটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আকতারুজ্জামান জানান, বাসটি অভিরামপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে প্রচণ্ড শব্দ শুনে আশপাশের ...