দেশজনতা অনলাইন : দেড় মাস ধরে চলা আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের পর্দা নামবে আজ। ঐতিহাসিক স্টেডিয়াম লর্ডসে ফাইনাল ম্যাচে বিকালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং রানার্স আপ দল নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এই দুই দলের মধ্যে যে দলই শিরোপা জিতুক না কেন, বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ, এবার ফাইনালে ওঠা দুই দলের কেউই আগে ...
সদ্য সংবাদ
ভারী বর্ষণে বন্যা, নেপালে নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক : বন্যা বিধ্বস্ত নেপালের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। ভয়াবহ বন্যায় সৃষ্ট দুর্ঘটনায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। কয়েকদিন ধরে একটানা ভারী বর্ষণে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে বন্যার পাশপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলোর পানি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী কর্মীরা। শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে ...
জাপা চেয়ারম্যান এরশাদ আর নেই
দেশজনতা অনলাইন : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ আর নেই। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকাল পৌনে আটটার দিকে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ৯০ বছরেরও বেশি বয়সী সাবেক সেনাশাসক এরশাদ ...
দোয়া-ভালোবাসায় নববধূ ঘরে তুললেন মুস্তাফিজ
সাতক্ষীরা সংবাদদাতা : বিয়ে অনেকটা চুপিসারে হলেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বউ ঘরে তুলে নিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন হাজার অতিথির আগমনে মুখর ছিল বৌভাত অনুষ্ঠান। সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলার গ্রামের বাড়ি শনিবার দুপুরের বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হলেও অতিথিরা আসতে শুরু করেন সকাল থেকে। তবে বিয়ের আনন্দ অনুষ্ঠানেও বরাবরের মতো মিডিয়ার সামনে চুপ ছিলেন ...
নুসরাত হত্যা মামলার সাক্ষীদের নিরাপত্তা দেবে পিবিআই
ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাক্ষীদের যাতে কেউ প্রভাবিত এবং ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্যগ্রহণে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার রাজধানীর জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘নারী নিপীড়ন প্রতিরোধে ...
প্লাস্টিক থেকে বিদ্যুৎ ও জ্বালানি!
দেশজনতা অনলাইন : পরিবেশ দূষণকারী প্লাস্টিক দিয়ে বিদ্যুৎ তৈরি হবে, এমন খবর নিশ্চয়ই আগে শোনেননি। বিশ্বের নানা দেশের সমুদ্রগুলোকে দূষিত করা ও সৈকতে জমে থাকা রিসাইকেল করতে না পারা প্লাস্টিক এবার বিদ্যুৎ তৈরিতে ব্যবহার হবে। পুনর্ব্যবহার অযোগ্য প্লাস্টিক থেকে উৎপাদন করা বিদ্যুৎ বাসায় ব্যবহার করা যাবে। বিশ্বে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এই প্রক্রিয়ায় রিসাইকেল করতে না পারা প্লাস্টিককে বিদ্যুৎ ...
আইসিইউতে গাংগুয়া
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘গাংগুয়া ভাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ...
বায়োমেডিক্যালের পরীক্ষায়ও দুধে অ্যান্টিবায়েটিক
দেশজনতা অনলাইন: দুধের নতুন ১০টি নমুনার সবকটিতেই অ্যান্টিবায়েটিকের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুক এ তথ্য জানিয়েছেন। দুধ নিয়ে এটি তার দ্বিতীয় দফার গবেষণা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ফার্মেসি লেকচার ...
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বৌলাই নদীতে। নিহতরা হলেন মানিকখিলা গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল এবং হারিদুলের ছেলে তারা মিয়া। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকখিলা গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন ও একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিয়া জানান, শনিবার সকালে ...
ফয়’স লেকে হোটেলে আগুন, নিহত ১
চট্টগ্রামে ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম – খোকেন দত্ত (৫৫) । তিনি মোটেল-৬ স্বর্ণালী নামের ওই হোটেলে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার সাব-ইন্সপেক্ট মাহবুব মুঠোফোনে যুগান্তরকে বলেন, মোটেল-৬ স্বর্ণালী হোটেলের তিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর