১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪

সদ্য সংবাদ

ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন বরিস জনসন। নিয়ম অনুযায়ী তিনিই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। বুধবার থেরেসা মে’র উত্তরসূরী হিসেবে দায়িত্ব নেবেন জনসন। লেবার পার্টির সদস্যদের ভোটে জনসনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র জনসন এই প্রতিযোগীতায় পরাজিত করেছেন বর্তমান পররাষ্ট্র মন্ত্রী জেরোমি হান্টকে। গত মাসের শুরুতে বেক্সিট ইস্যুতে ...

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

দেশজনতা অনলাইন : দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ...

ভিপি নুরকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

দেশজনতা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ ঘোষণা দেয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ...

মিন্নির জামিন শুনানি শেষ, আদেশ ৩০ জুলাই

দেশজনতা অনলাইন : রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছেন বরগুনা জেলা দায়রা ও জজ আদালত। মঙ্গলবার বিচারক আসাদুজ্জামানের এজলাসে জামিন আবেদনের শুনানি হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে নথি তলব করেন এবং আদেশ দেয়ার জন্য ৩০ জুলাই তারিখ নির্ধারণ করেন জজ আদালত। এর আগে, মিন্নির আইনজীবী মাহবুবুল বারী বলেছিলেন, ‘রোববার আমরা বরগুনার সিনিয়র জুডিশিয়াল ...

৪ লাখ ৭৯ হাজার গাড়ির ফিটনেস নবায়নে দুই মাস সময়: হাইকোর্ট

দেশজনতা অনলাইন: ফিটনেসবিহীন গাড়িগুলোর ফিটনেস নবায়নের সনদ নিতে আগামী দুই মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে ফিটনেস নবায়ন না করলে গাড়িগুলো বন্ধের নির্দেশ দেবেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এ বিষয়ে পরবর্তী ...

জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন

আরিফ সাওন : গত ২১ জুন একদিনে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ জন। এক মাসের ব্যবধানে তা প্রায় ছয় গুণ বেড়ে গেছে। ২২ জুলাই একদিনে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন। এর মধ্যে দুই জনের  ডেঙ্গু হেমোরেজিক। এর আগে ২১ জুলাই আক্রান্ত হয়েছিলেন ৩১৬ জন। রোববার রাতে আক্রান্ত হয়ে মারা যান একজন সিভিল সার্জন। তার ...

শেষ হচ্ছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, সাগরে মাছ আহরণে যেতে প্রস্তুত জেলেরা

খুলনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের ৬৫ দিন সব প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণার সময়সীমা মঙ্গলবার (২৩ জুলাই) শেষ হচ্ছে। এ অবস্থায় খুলনাসহ আশপাশের উপকূলীয় এলাকার জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। ফিশিং ট্রলার নিয়ে মঙ্গলবার রাত থেকে জেলেরা বঙ্গোপসাগরে মাছ আহরণে যেতে শুরু করবেন। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় ইলিশ, বিভিন্ন প্রজাতির ...

মিন্নির জামিন চেয়ে ফের আবেদন

বরগুনা প্রতিনিধি : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে ফের আবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন মিন্নির আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী আসলাম। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, মিন্নির জামিন চেয়ে ...

রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছে মিয়ানমারের প্রতিনিধিদল

  আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী শনিবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পরিকল্পনা করছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের পররাষ্ট্র  মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থু এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে থাকছেন মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং রাখাইনে পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের ...

সুন্দরবনে গুলিতে ‘বনদস্যু বাহিনী’র প্রধানসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু খালেক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি। মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বনদস্যু খালেক বাহিনীর প্রধান খালেকের নাম জানা গেছে। অন্যজনের নামপরিচয় জানা যায়নি। র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর সজীবুল ইসলাম জানান, সাগরে মাছ ...