১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

সদ্য সংবাদ

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার

দেশজনতা অনলাইন : জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় কারাগারে, সেখান থেকেই তিনি বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হোন। সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’ ঈদের আগে বেগম খালেদা ...

কোরবানির হাটে ডেঙ্গু আতঙ্ক

দেশজনতা অনলাইন : পুরো দেশেই এখন ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্ক। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলছে। রাজধানীর বিভিন্ন কোরবানির হাটে গরু ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। কোরবানির ঈদের আর কয়েকদিন বাকি। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা গরু, ছগল, মহিষসহ বিভিন্ন পশু রাজধানীর পশুর হাটগুলোতে নিয়ে আসছেন। তাদেরকে থাকতে হচ্ছে হাটেই। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখে আতঙ্ক কাজ ...

‘মহাসড়কে পশুবাহী গাড়ি থামানো যাবে না’

দেশজনতা অনলাইন : ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চলাচলরত পশুবাহী গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম হাফিজ আকতার (বিপিএম বার)। এছাড়া যানবাহন চলাচলে যাতে নির্বিঘ্ন না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে বলে জানান তিনি। শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাফিজ আকতার বলেন, বন্যা ও ...

‘বড় বিপদ’ ডাবের খোসা

দেশজনতা অনলাইন : তীব্র গরমে স্বস্তির আশায় ডাবে গলা ভেজানোর মানুষের অভাব নেই। চাহিদা তুঙ্গে, তাই নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই চোখে পড়ে ডাব বিক্রেতাদের। তারা ডাব কাটছেন, আর পানি খাওয়ার পর ভেতরের শাঁস বের করতে করছেন দুই টুকরো। শেষে খোসাগুলো ফেলে রাখছেন পাশে। এখান থেকে খোসাগুলো নিরাপদ কোথাও রেখে যান না বিক্রেতারা। কেউ কেউ ফেলে রাখেন রাস্তার পাশেই। কেউ বা ...

দৃষ্টির আড়ালে মশার ‘খোপ’

দেশজনতা অনলাইন : ডেঙ্গু রোগের বাহক এডিস ইজিপ্টি মশার সম্ভাব্য বহু প্রজননস্থলে মশা নিধনে কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে মশা নিধনে তোড়জোড়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন বহু জায়গা রয়ে গেছে, যেখানে মশার লার্ভা খালি চোখেই দেখা যায়। এডিস মশার জীবনাচরণ বলছে, এই জাতের মশাগুলো মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। সিংহভাগ ক্ষেত্রেই মানুষের বাসা বাড়ি বা ...

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাতসহ চার জন নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ডাকাত ও এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। শনিবার (৩ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার নুরউল্লাহঘোনা পাহাড়ে ও মেরিন ড্রাইভ সড়কের দরগাপাড়া এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। একটি অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ও এক পুলিশ পরিদর্শক গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও তিন পুলিশ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতরা হলো- মো. জুনায়েদ ...

এক হাত দূর থেকে ওষুধ দিয়েও মারা গেলো না মশা!

দেশজনতা অনলাইন : মশা নিধন কাজে ব্যবহারে একটি বিদেশি ওষুধ সংগ্রহ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের বারান্দায় বিশেষজ্ঞদের উপস্থিতিতে ওই ওষুধের ফিল্ড টেস্ট হয়েছে। এ জন্য ওষুধের নমুনা সংগ্রহ এবং ছোট একটি খাঁচায় ৫০টি মশা রাখা হয়। এরপর মাত্র এক হাত দূর থেকে এর চারপাশে একবার করে ওষুধ ছিটানো হয়। কিন্তু এরপরও খাঁচায় থাকা সব মশা মরেনি। ...

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। নিহতরা হলেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল গ্রামের ...

ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

দেশজনতা অনলাইন : সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি এখানে কয়েকজন ডেঙ্গু রোগীকে দেখলাম। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনেছি, এটা কনটিনিউ করবে। এই কারণে একটা জরুরি অবস্থা ঘোষণা করে সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা করা দরকার।’শুক্রবার (২ আগস্ট) বিকালে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু রোগীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের ...

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দলের মিছিল

দেশজনতা অনলাইন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে মহিলা দল। শুক্রবার (২ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক ...