১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৫

সদ্য সংবাদ

জাবি উপাচার্যের অপসারণ চান মির্জা ফখরুল ইসলাম

দেশজনতা অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ছাত্রলীগকে ঘুষ দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেজন্য ভিসি ফারজানা ইসলামের অপসারণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তিনি। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ...

ভিকারুননিসার নতুন অধ্যক্ষের নিয়োগ স্থগিত চেয়ে রিট

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। একইসঙ্গে রিটে ফওজিয়া রেজওয়ানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ইউনুছ আলী বলেন, ‘বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ...

সোহানা সাবার বাবা আর নেই

বিনোদন : বাবা হারালেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে নগরীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহানা সাবার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সোহানা সাবা বলেন, ‘আজ ভোরে (আনুমানিক সাড়ে ৩টার দিকে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপা (বাবা)। বেশ কিছু ...

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বেলা সোয়া ২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পোপায়ানের কাছে এই দুর্ঘটনা ঘটে। পোপায়ান শহরের মেয়র সিজার গোমেজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ রয়টার্স জানিয়েছে, ‘বিমানটি স্থানীয় একটি ছোট কোম্পানির মালিকানাধীন। ...

নাগরিকত্ব দিলে ফিরতে রাজি, চীনা প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি  : মিয়ানমারের নাগরিকত্ব পেলে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার কথা জানিয়েছে দুই বছর আগে নির্যাতনের মুখে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানায় তারা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর নেতৃত্বে চীনের প্রতিনিধি দলটি রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের তুমব্রু সীমান্তের কোনারপাড়া নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। কয়েক ...

আমরা আফগানিস্তানকে ম্যাচটা দিয়ে এসেছি: সাকিব

ক্রীড়া ডেস্কঃ  ৪০ রানে ৪ উইকেট নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ নবী ও আসগর আফগানের দুর্দান্ত জুটি তাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেয়। বিশেষ করে ১৫তম ওভারে তাইজুল ইসলামের নো বলে আসগর ক্যাচ হয়েও জীবন পান। এই মুহূর্তটাই ম্যাচ পাল্টে দিয়েছে মনে করেন স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, ম্যাচটা আফগানিস্তানকে দিয়ে এসেছে বাংলাদেশ। ১৪ ওভারে আফগানিস্তানের ...

সৌম্য বাদ, ফিরেছেন রুবেল-শফিউল

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন সৌম্য সরকার। নেই মেহেদী হাসান, ইয়াসিন মিশু ও আবু হায়দার রনি।  বুধবার চট্টগ্রামে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সোমবার সকালে ১৫ জনের দল ঘোষণা করে বিসিবি। তাতে বড় চমক সৌম্যর বাদ পড়া। বিশ্বকাপ থেকে রানের মধ্যে নেই বামহাতি এ ওপেনার। টেস্ট ও ...

চট্টগ্রাম ইসি থেকে ‘হারিয়ে যাওয়া’ ল্যাপটপ দিয়েই রোহিঙ্গাদের এনআইডি হচ্ছে, সন্দেহ দুদকের

চট্টগ্রাম: চট্টগ্রামে ভোটার তালিকা তৈরির কাজে ব্যবহৃত ‘হারিয়ে যাওয়া’ ল্যাপটপ দিয়েই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়েছে বলে সন্দেহ দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বলেন, ‘‘চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ভোটার তালিকার কাজে ব্যবহৃত ‘বেশ কয়েকটি’ ল্যাপটপ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ২০১৫ সালের পর থেকে এই ল্যাপটপগুলোর ...

হঠাৎ বেড়েছে খাদ্যশস্য আমদানির এলসি খোলার হার

হঠাৎ করেই খাদ্যশস্য আমদানির এলসি (লেটার অব ক্রেডিট) খোলার হার বেড়ে গেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গত জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশ থেকে চাল ও গম আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ১৫২ দশমিক ৭৮ শতাংশ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১৮ সালের জুলাই মাসে বিদেশ থেকে ৬ কোটি ...

ড্রোন হামলার জবাব দিতে রিয়াদ প্রস্তুত: ট্রাম্পকে সৌদি যুবরাজ

বিদেশ ডেস্কঃ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রিয়াদ। ভয়াবহ ওই হামলার পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ সময় যুবরাজ ট্রাম্পকে সাফ জানিয়ে দেন, এ হামলার জবাব দিতে তার ...