নিজস্ব প্রতিবেদক: সড়কে যানজটের কারণে সাইড দিতে দেরি হওয়ায় গাড়ি থেকে নেমে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষককে পিটিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। এতেও তিনি ক্ষান্ত হননি। কলেজ শিক্ষকের সঙ্গে থাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকেও পেটান। এখানেই শেষ নয়, তাদের দুইজনকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন ওই পুলিশ কর্মকর্তার পিটুনির শিকার হন। ডিসি নাহিদের হামলায় আহতরা হলেন, ...
সদ্য সংবাদ
ঈদ বোনাস ও বেতন-ভাতা ২০ জুন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের চলতি মাসের বেতনসহ বোনাস ২০ জুনের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ জুন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ...
পুরাতন কারাগার সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পর্যায়ক্রমে দেশের সকল পুরাতন জেলা কারাগারগুলো সংস্কার করে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান। মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল পুরাতন জেলা কারাগার আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। এছাড়া যে সব কারাগারের কয়েদি ...
বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে মঙ্গলবার গণভবনে ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী ইফতারে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তিও কামনা ...
প্রস্তাবিত বাজেট দুর্নীতি-বান্ধব: টিআইবি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ‘দুর্নীতিবান্ধব বাজেট’ বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতে চলমান দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধে প্রস্তাবিত বাজেটে কোনও পদক্ষেপের প্রস্তাব তো করাই হয়নি, উল্টো দুর্নীতিগ্রস্ত ...
ভারতে বিক্ষোভে গুলি, নিহত ৫
অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হলেছে পাঁচ কৃষক। আহত হয়েছে তিনজন। পুলিস অবশ্য গুলি চালানোর কথা অস্বীকার করেছে। বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশে পেঁয়াজ, ডাল এবং দুধের দাম বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন কৃষকরা। তাদের আরো দাবি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো কৃষকদের ব্যাঙ্ক ঋণ মওকুব করতে হবে। এই রাজ্যগুলোও বিজেপি শাসিত। মঙ্গলবার হঠাৎই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশকে লক্ষ্য ...
২০১৮ সাল হবে জনগণের বছর: বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ২০১৮ সাল হবে জনগণের বছর। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, ২০১৮ সাল দেশের মানুষের বছর হবে এবং দেশ থেকে সকল অত্যাচার ও অত্যাচারি বিদায় নেবে। আমরা পবিত্র রমজান মাস এই দোয়া করি। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। ...
জিতলেই সেমিফাইনালে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক: স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের সোফিয়া গার্ডেনে মুখোমুখি কিউইরা বাঁচা-মরার লড়াইয়ে। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে স্বাগতিক ইংলিশরা। আজ তারা জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। কারণ ৪ পয়েন্ট হয়ে যাবে। ‘এ’ গ্রুপে অন্য একটি দলের ৪ কিংবা ৫ পয়েন্ট হওয়ার সুযোগ থাকলেও তৃতীয় আরেকটি দলের ...
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছে জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে জাতিসংঘ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর সাথে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্ডার সেক্রেটারি জেনারেল এ প্রশংসা করেন। বৈঠকে পুলিশ এ্যাডভাইজার ও ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনস্রে পরিচালক উপস্থিত ছিলেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ...
১২ জুন থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি আগামী ১২ জুন সোমবার থেকে শুরু হবে। ওই দিন থেকেই দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের টিকেট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন সূত্র জানায়, এ সংগঠনের আওতাধীন সব বাসের আগাম টিকেট আগামী ১২ জুন গাবতলী, কল্যাণপুর ও আশপাশ এলাকার নির্দিষ্ট কাউন্টার থেকে বিক্রি শুরু হবে। জানা গেছে, বাংলাদেশ বাস-ট্রাক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর