১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

সদ্য সংবাদ

আইসিইউতে ভর্তি নুসরাত জাহান

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা চলতি বছর বসিরহাট থেকে বিপুল ভোটে জয়ী হওয়া তৃণমূল সাংসদ নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। নায়িকার পারিবারিক সূত্রে খবর, রবিবার রাত সাড়ে নয়টার দিকে আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে। ...

নতুন আইনের প্রতিবাদে রাজশাহীতে হঠাৎ বাস বন্ধ

ব্যুরো প্রধান, রাজশাহী : নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণার পর হঠাৎ করে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোটর শ্রমিকরা রাজশাহী নগরীর শিরোইল ও নওদাপাড়া বাস টার্মিনাল এবং ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। জেলা ...

আবরার হত্যা মামলা: পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদনের জন্য (গ্রেফতার করা গেলো কিনা এ বিষয়ে প্রতিবেদন) দিন ধার্য করেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত এ আদেশ দেন। পলাতক আসামিরা হচ্ছে— মোর্শেদুজ্জামান ...

গ্রামীণফোনের কাছে পাওনা টাকার বিষয়ে আদেশ ২৫ নভেম্বর

বেসরকারি মোবাইল অপরারেটর গ্রামীণফোনের (জিপি) কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ের মামলায় আগামী ২৫ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার (১৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিটিআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও খন্দকার রেজা-ই-রাকিব। ...

‘বুলবুলে’র আঘাতে সুন্দরবনের ক্ষতি এক কোটি ১৩ লাখ টাকা!

খুলনা প্রতিনিধি : প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের সাড়ে ৪ হাজার গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন বিভাগের বেশ কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বুলবুলের প্রভাবে সুন্দরবনে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার ৯শ’ টাকার ক্ষতি হয়েছে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. বশিরুল আল মামুন বলেন, সুন্দরবনের পশ্চিম ...

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্টের পাঁচ নেতা। আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর সাক্ষাতের সময় চেয়ে আইজি প্রিজন বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু  এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৮ অথবা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে সাক্ষাৎ করতে চায় ঐক্যফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর ...

পছন্দের শাড়ি পরেই মৃত্যুকে আলিঙ্গন

আজ থেকে শুরু হওয়া পিএসসি পরীক্ষায় পটিয়া মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন অ্যানি বড়ুয়া। পরীক্ষাতে ডিউটি দিবেন বলে পছন্দের শাড়িটিও পরেছিলেন আজ তিনি। কিন্তু সেই শাড়ি পরে আর স্কুল পর্যন্ত যাওয়া হলোনা অ্যানির। আলিঙ্গন করতে হলো মৃত্যুকে। রোববার চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের বিস্ফোরণে নিহত পথচারীদের তালিকায় নাম রয়েছে অ্যানি বড়ুয়ার (৪০)। তিনি চট্টগ্রামের পটিয়া মেহেরআটি সরকারি প্রাথমিক ...

পেঁয়াজের দর স্বাভাবিক না হলে হস্তক্ষেপ করব: হাইকোর্ট

পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হলে হস্তক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রবিবার এ সংক্রান্ত এক রিটের শুনানি করতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটকারীর উদ্দেশে এমন মন্তব্য করেন। আদালত বলেছেন, ‘আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে ...

চালের দাম যেন পিয়াজের মতো না হয় : খাদ্যমন্ত্রী 

 চাল নিয়ে কেলেঙ্কারি করতে দেয়া যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এক সভায় চালকল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। রোববার রাজধানীর আব্দুল গণি রোডে খাদ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা হয়। মন্ত্রী বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় দেখেছি চালের দাম বৃদ্ধি। কিন্তু আমি বুঝি না, আমাদের এখন সর্বকালের সর্ববৃহৎ সরকারি (খাদ্যশস্য) মজুত। ওএমএস ...

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহ : ময়মনসিংহে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিশির খন্দকার। রবিবার বেলা সোয়া ১২টার দিকে জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কচুরিপানা ভর্তি পুকুরে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায় এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশির খন্দকার শহরের লক্ষীখোলা এলাকার ...