১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৭

সদ্য সংবাদ

পুলিশ দম্পতির মেয়েকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: বাবা মধ্যপ্রদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর। আর মা মধ্যপ্রদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত। আর সেই পরিবারের মেয়ে চার পুরুষ দ্বারা পালাক্রমে ধর্ষণের শিকার হলেন। এবেলার খবরে বলা হয়েছে, ভোপাল শহরের প্রাণকেন্দ্রে ফ্লাইওভারের নিচে ১৯ বছরের তরুণীকে চারজন পুরুষ তিন ঘণ্টা ধরে ধর্ষণ করেন। এ ঘটনার পর পুলিশের কাছে গেলে সব শুনে জিআরপি অফিসার বললেন, ‘এ তো সাজানো ফিল্মি গপ্প।’ বিজেপি ...

দিনাজপুরে আগুনে ৪৫ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরল উপজেলার আগুনে একটি গ্রামের ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আংশিকভাবে পুড়ে গেছে আরও বেশ কয়েকটি বসতঘর। এখন অনেকে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে এসব পরিবার। শুক্রবার রাত সাড়ে আটটায় বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, কোন ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা ...

চীনা সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য চীনা সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জি জিনপিং। সেনাদেরকে ইতিমধ্যেই সতর্ক করার পাশাপাশি সেনারা যাতে যুদ্ধের মোকাবিলা করতে পারে সেজন্য সামরিক ক্ষেত্রেও ঢালাওভাবে সাজাচ্ছেন জিনপিং। প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি জিনপিং সেন্ট্রাল মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান৷ তিনি সিএমসি জয়েন্ট ব্যাটেল কমান্ড সেন্টার পরিদর্শন করার সময়ই শুক্রবার এই মন্তব্যটি করেছিলেন বলে জানায় কোলকাতা২৪ । ...

সাংবাদিকদের সবচেয়ে বেশি জেল হয় চীনে

আন্তর্জাতিক ডেস্ক: ১৮০টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে রিপোর্টাস উইদাউট বর্ডার (আরএসএফ)। সেখানে দেখা গেছে কর্মজগতে সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার হন চীনের সাংবাদিকরা। ১৮০টি দেশের মধ্যে তাদের স্থান ১৭৬ তম। রিপোর্টে বলা হয়েছে সবচেয়ে বেশি জেলের ঘানি চীনের সাংবাদিকদেরই টানতে হয়। সাংবাদিকদের জন্য চীন সবচেয়ে বিভীষিকাময় দেশ বলে উল্লেখ করা হয়েছে। খবর সংগ্রহ করা সাংবাদিকদের পেশা। এই ...

জাতীয় দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক: সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এজন্য শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু বিস্ময়করভাবে দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে রাখা হয়নি সেখানে। সান্তোস বলেছেন ৩২ বছর বয়সী এই তারকাকে বিশ্রাম দেয়ার জন্যই এমনটা করা হয়েছে। কিছুদিন আগেই ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে ১৫ গোল করে পর্তুগালকে ...

মটোরোলার ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সেপ্টেম্বরে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মোটোরোলা ঘোষণা করেছিল তাদের নতুন ফোন মটো এক্স ফোর। এই ফোন ঘোষনার সাথে সাথেই ফোনের অ্যানড্রয়েড ওয়ান ভেরিয়েন্টের ঘোষণা করেছিল কোম্পানি। গত সপ্তাহেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল নতুন মটো এক্স ফোর এর দাম। এক ছবিতে দেখা গিয়েছিল ফোরজিবি র‌্যাম ও ৬৪ জিবি রম স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতে ২৩ হাজার ৯৯৯ ...

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত থাইমা খাগড়াছড়ির মোহনছড়ি উপজেলার নুনছড়ি গ্রামের সাধু ত্রিপুরার মেয়ে। শুক্রবার দিবাগত রাতে সংবাদ পেয়ে কলাবাগানের নর্থ রোডের ৪০ নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে থাইমা ত্রিপুরার মরদেহ উদ্ধা করা হয়। সে বাড়ির এলিজা খেশার বাসায় গৃহকর্মীর কাজ করতো। কলাবাগান থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলহাজ উদ্দিন ...

সবজির চেয়ে কম দামে মিলছে মুরগি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। আর সাদা ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১২৫ টাকা। রাজধানী ঢাকায় দ্রব্যমূল্যের এখনকার চিত্র এটি। সবজির দামের উলম্ফনের কারণে কিছু কিছু সবজির চেয়ে ব্রয়লার মুরগির মাংস সস্তায় মিলছে কিছুদিন ধরে। বাজার ঘুরে জানা গেছে, শুধু শিম বা টমেটো নয়; রাজধানীর বাজারগুলোতে ...

অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে ইসরায়েলকে: থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরায়েলকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্য সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা বলেন মে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার (যা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার রসদ জুগিয়েছে) শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ...

সমবায় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে ৪৬তম সমবায় দিবস ২০১৭। দিবসটি উপলক্ষে শনিবার সকাল আটটায় রাজধানীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মৎস্যভবন মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। এরপর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের বেলুন ...