১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৬

সদ্য সংবাদ

জনগণ অতিষ্ঠ, যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান: রিজভী

নিজস্ব প্রতিবেদক: দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বেলা সাড়ে ৩ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমান সরকারের দু:শাসনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান ঘটতে পারে। দৈনিক দেশজনতা /এমএইচ

বোনের ঘরে মিলল নিখোঁজ ভাইয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার কাগমারীতে নিখোঁজের চার দিন পর বোনের পরিত্যক্ত ঘর থেকে রুবেল (১৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হন রুবেল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে রুবেলের বড় বোনের পরিত্যক্ত ঘরে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে ...

নারীর সঙ্গে অভব্যতা, ঢাবি ছাত্রলীগের ৯ কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের ৯ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাভঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শেখ সোহেল মামুন, মাহফুজ আরাফাত, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের রাব্বি, গণযেগাযোগ ...

শাবি শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা

নিজস্ব প্রতিবেদক: ক্রমাগত ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সহকারী প্রভোস্ট লেকচারার আশিষ কুমার বণিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফেরার পথে গত বেশ কয়েক দিনে ৫০টিরও বেশি ছিনতাইয়ের ...

পুজদেমনসহ চার সাবেক মন্ত্রী শর্তসাপেক্ষে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের কাতালুনিয়া অঞ্চলের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন ও তার চার মন্ত্রীকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে বেলজিয়ামের এক আদালত। বেলজিয়ামে আশ্রয় নেওয়া পুজদেমন ও তার সঙ্গী সাবেক চার কাতালান মন্ত্রীকে গ্রেপ্তারে স্পেনের উচ্চ আদালত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রবিবার ব্রাসেলসে বেলজীয় পুলিশের কাছে আত্মসমর্পন করেছিলেন তারা। স্পেনে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, সরকারি তহবিলের অপব্যহার ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। তাদের ...

বিএনপি দুর্বল হলেও জনসমর্থনে এগিয়ে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় দল। বিএনপিকে কোনোভাবেই দুর্বল বলা যাবে না। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হলেও জনসমর্থনে এগিয়ে রয়েছে। আগামীতে সুযোগ পেলে আওয়ামী লীগ বিরোধী সকল ব্যক্তি ধানের শীষে ভোট দেবে। এই বিষয়টা অবশ্যই মাথা রাখতে হবে আমাদের। তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভেবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সোমবার দুপুরে কক্সবাজার ...

জেসিয়া হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড

বিনোদন ডেস্ক: শুনতে অবাক লাগতে পারে। মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। তার আগে কী করে সেরা হিসেবে আসতে পারে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নাম? এমন কাণ্ড ঘটেছে অন্তর্জালে। The Great Pageant Community নামের সাইট আয়োজন করেছে ভোটাভুটির। প্রশ্ন রেখেছে, ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ এ কার মাথায় মুকুট উঠবে? ভোটাভুটিতে এগিয়ে আছেন জেসিয়া ইসলাম। এখনো পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের ...

সুন্দরগঞ্জে চুরির অপবাদে শিশু নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: ১০ হাজার টাকা চুরির অপবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ এক শিুশুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই শিশু উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের এক মুরগী খামারের কর্মচারী। তার নাম নয়ন (১২)। এ ঘটনায় শিশুটির মা নুরজাহান বেওয়ার বাদী হয়ে অভিযুক্ত খামার মালিক কবির হোসেনসহ তার তিন সহযোগীর নামে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার ...

বাড্ডায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাসিম আহমেদ (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নাসিম বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। তার বাবার নাম আলী আহমেদ সাইফুদ্দিন বলে জানা গেছে। নিহতের নিকটাত্মীয় মো. ইফতেখার  জানান, সকালে নাস্তা শেষে নাসিম রাস্তায় বের হন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে ...

বিপিএল নিয়ে বাজিতে বাধা দেওয়ায় শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ নিয়ে বাজিতে বাধা দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ এমাদ উদ্দিন নাসিমকে (২৩) খুন করা হয়—এমন অভিযোগ তাঁর স্বজনদের। পুলিশও বলছে, তারা এমন তথ্যই পেয়েছে। রাজধানীর বাড্ডা এলাকায় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে নাসিমের বড়ভাই ফাহিম আহমেদের অভিযোগ, গতকাল রোববার রাতে মধ্য বাড্ডার পোস্ট অফিসের গলিতে তাঁদের বাসার সামনে জুয়ার আসর ...