প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে। ওই দিন সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ...
সদ্য সংবাদ
ইসির অনুমতি ছাড়া বদলি নয়
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে জানা গেছে ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। ইসি সুত্র জানায়, চিঠিতে বলা হয়েছে ভোটের ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন ...
আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বললেন উন
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশের নিরাপত্তা নিশ্চিতে ‘ইতিবাচক ও আক্রমণাত্মক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা শুরুর যে সময়সীমা তিনি বেঁধে দিয়েছিলেন তা শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আহ্বান বলে সোমবার জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। এর আগে আলোচনা শুরুর জন্য ওয়াশিংটনকে একটি নতুন প্রস্তাব দেওয়া অনুরোধ জানিয়েছিল পিয়ংইয়ং। ...
রাজধানীতে বামজোটের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১৪
রাজধানীর মৎস্যভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জোটের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া ...
সরকারের বিচার জনগণ করবে : খন্দকার মাহবুব
সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাইবো না, জনগণ এ সরকারের বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি। তিনি বলেন,‘আমরা চ্যালেঞ্চ দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে আসেন। তারা তাদের দায়িত্ব পালন করুক। বর্তমান ...
বনানীর বাসায় ‘স্বেচ্ছা গৃহবন্দি’ মেয়র খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বর্তমান মেয়র সাঈদ খোকন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে। মনোনয়ন থেকে ছিটকে পড়ছেন আগে থেকেই এমনটি টের পেয়ে রোববার সকালে ধানমণ্ডির কার্যালয়ে দলীয় প্রার্থী ঘোষণার সময় উপস্থিত ছিলেন না মেয়র খোকন। পরে মনোনয়নবঞ্চনা নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এমনকি গত ২৪ ঘণ্টায় বাসা থেকে ...
একবছরে আগুনে প্রাণহানি ১০ বছরের দ্বিগুণ
সারাদেশে আগুনের ঘটনা এবং এসব ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। এবছর বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ২ হাজার ১৩৮ জন। আহত হয়েছে ১৪ হাজার ৯৩২ জন। অথচ ২০০৯-২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে সারাদেশে আগুনের ঘটনায় মারা গেছে মোট একহাজার ৪৯০ জন। অর্থাৎ চলতি বছরে আগুনে মৃতের সংখ্যা গত ১০ বছরের দ্বিগুণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিসংখ্যান ...
সমাবেশ করতে পারেন বিএনপি, বিক্ষোভের ডাক
পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আজ প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশের পক্ষ ...
‘থার্টি ফার্স্টে ছাদে উৎসব করা যাবে না’
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা আশঙ্কা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। তিনি বলেছেন, ‘থার্টি ফার্স্টে ঢাকায় রাস্তার মোড়ে, ফ্লাইওভারে, ভবনের ছাদে এবং উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কমিশনার বলেন, ‘৩১ ডিসেম্বর রাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করে। তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ...
‘বারে আজ থেকে মদ বেচাকেনা বন্ধ’
থার্টিফাস্ট উপলক্ষে আজ থেকে রাজধানীর সকল মদের বারে ‘মদ বেচাকেনা’ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল ইসলাম বলেন, ‘থার্টিফাস্ট উপলক্ষে আজ থেকে রাজধানীর সমস্ত মদের বারে কেনাবেচা বন্ধ থাকবে। সেই সঙ্গে অস্ত্র বহনেও থাকবে নিষেধাজ্ঞা। এছাড়া ভিভিআইপি জোন ও সড়কে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।’ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর