১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪১

সদ্য সংবাদ

ভারতে নাগরিক আইন সংকট নিয়ে উদ্বিগ্ন নয় বিজিবি

ভারতে নাগরিক আইন সংকট নিয়ে বিজিবি উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম। তিনি বলেন, ‘সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব, অবৈধভাবে কেউ সীমান্ত যাতে অতিক্রম করতে না পারে, তা নিশ্চিত করা। এটি আমাদের রুটিন দায়িত্ব। এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস) বা সিএএ (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট) ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেটা নিয়ে আমাদের উদ্বেগের কোনও কারণ নেই।’ তবে ...

তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের কাছাকাছি অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ৮ সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত এই ৮ সেনাসদস্যের মধ্যে দেশটির সেনাপ্রধান জেনারেল সেন ই মিং রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। এতে জেনারেল সেন ই ...

রিফাত হত্যাকাণ্ড: মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বরগুনা প্রতিনিধি : বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। বুধবার দুপুর দুইটার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান এ চার্জ গঠন করেন। একই সাথে এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে চার্জ গঠন উপলক্ষে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক ...

জনবল-যন্ত্রপাতি সংকটে ধুঁকছে বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র

যাত্রীদের স্বাস্থ্যব্যবস্থাসহ তাদের মধ্যে সংক্রামক ব্যাধিতে আক্রান্তদের শনাক্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। তবে পর্যাপ্ত জায়গা, জনবল ও যন্ত্রপাতি সংকট রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড-নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত যাত্রী শনাক্তকরণ ও হৃদরোগে আক্রান্তদের চিকিৎসাসেবা কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি,  আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ...

ক্যানসার হাসপাতালের বিদায়ী পরিচালকের অবসর সুবিধা স্থগিতের নির্দেশ

 দেশজনতা অনলাইন :  জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য কেনা অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর দীর্ঘ দিন ধরে ফেলে রাখার ঘটনায় সদ্য অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোয়াররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই ...

ক্যানসার হাসপাতালের বিদায়ী পরিচালকের অবসর সুবিধা স্থগিতের নির্দেশ

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য কেনা অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর দীর্ঘ দিন ধরে ফেলে রাখার ঘটনায় সদ্য অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোয়াররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। একই ...

বছরের প্রথম দিনে জন্ম নিল চার লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে বিশ্বের সবচেয়ে বেশি শিশু জন্ম নিয়েছে ভারতে। ইউনিসেফ এর প্রকাশিত তালিকায় চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানটি দখল করেছে ভারত। ইউনিসেফ এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পহেলা জানুয়ারি ভারতে জন্মেছে ৬৭ হাজার ৩৮৫ শিশু। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এদিন চীনে ৪৬ হাজার ২৯৯ শিশুর জন্ম হয়েছে। ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে সম্ভবত ফিজিতে আর ...

পুড়ছে অস্ট্রেলিয়া, পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। আগুন থেকে বাঁচতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বরে দাবানল শুরু হওয়ার পর নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ...

গৃহবধূকে গাছে বেঁধে ইউপি সদস্যের নির্যাতন : অভিমানে আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় এক ইউপি সদস্যের নির্যাতনের কারণে আক্তারুন নেছা (৩৮) নামে এক গৃহবধূ ক্ষোভে আর অভিমানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর রশি দিয়ে গাছে বেঁধে ওই গৃহবধূকে নির্যাতন করা ...

বর্ষবরণের ফানুসে পুড়ল চিড়িয়াখানার ৩০ প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল ফানুসের। কিন্তু সেই ফানুসই কাল হলো। বর্ষবরণের রাতে আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৩০টি বন্যপ্রাণীর। যার মধ্যে রয়েছে শিম্পাজি, গরিলা ও বানর। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জার্মানির উত্তর পশ্চিম অংশের ক্রেফিল্ড চিড়িয়াখানাতে এই দুর্ঘটনা ঘটে। যখন নতুন বছরকে বরণ করে নিতে সবাই মগ্ন, ঠিক সেই সময় এই আগুন লাগে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ...