নিজস্ব প্রতিবেদক: বুধবার রাতে ঢাকা থেকে যশোরে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদের মধ্যে তিনজন অসুস্থও হয়ে পড়েন। দু’জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। রিজেন্ট এয়ারওয়েজের যশোর বিমানবন্দরে কর্মরতদের ভাষ্য, বিরূপ আবহাওয়ার কারণে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ...
সদ্য সংবাদ
ইউএস-বাংলা’র গুয়াংজু রুটে ফ্লাইট শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: আজ (বৃহস্পতিবার) থেকে গুয়াংজু রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এটাই বাংলাদেশের কোনো বেসরকারি এয়ারলাইন্স যারা রাষ্ট্রয়াত্ত এয়ারলাইন্সের আগে চীন জয়ের স্বপ্ন পূরণ করলো। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম। তিনি জানান, স্বাধীনতার পর বিভিন্ন সময় সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স চীনের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনার ...
মৌলভীবাজারে আগুন পুড়ে মা-মেয়ের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন ছেলেও। বুধবার রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শাহিনা বেগম (২৪)। তাদের বাড়ি একই এলাকায়। ছেলে মুন্না মিয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ...
কিশোরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ ঘটনা ঘটে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দু”টি ইউনিট এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি মেকানিক্যাল সপসহ ক্ষুদ্র পাচটি গার্মেন্টস দোকান ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পায় আশপাশের কয়েকশ দোকান। কিশোরগঞ্জ ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ব্যবসায়ী কমিউনিটি ...
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কুশীনগরে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে স্কুলভ্যান পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৮ জন। ঘটনাস্থলেই বেশিরভাগ ছাত্রে মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ডিভাইন পাবলিক স্কুলেরছাত্র বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের কুশীরনগরের গোরাকপুর থেকে ৫০ কিলোমিটার দূরে ...
ভাঙছে ইমরান খানের তৃতীয় বিয়েও
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট তারকা এবং রাজনীতিক ইমরান খানের তৃতীয় বিয়েও ভাঙনের মুখে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতেই তার আধ্যাত্মিক পথপ্রদর্শক মানেকা বুশরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খান। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই ভাঙতে চলেছে সেই বিয়ে। খবর এনডিটিভি’র উর্দু সংবাদপত্র ডেইলি উম্মত জানায়, সমস্যার শুরু মানেকার ছেলেকে নিয়ে। মানেকার ...
রোনালদোর গোল ছাড়াই বায়ার্নকে হারাল রিয়াল
স্পোর্টস ডেস্ক: ফেভারিটই ছিল, ফেভারিটের মতোই খেলল। বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারাল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলেন জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেয় রিয়াল। তবে শুরুতে ছন্দে দেখা যায়নি তাদের। এ সুযোগ নিয়ে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বায়ার্ন। স্বার্থও হাসিল করে নেয়। ২৮ মিনিটে আচমকা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে ...
গ্যাস লাইন বিস্ফোরণ: ছেলে-মায়ের পর চলে গেলেন বাবাও
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে সন্তানসহ মায়ের মৃত্যুর পর এবার বাবাও চলে গেলেন না ফেরার দেশে। তাঁর নাম মানিক মিয়া (৩৫)। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান। আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। গত ...
ধোনির কাছেই হারল কোহলিরা
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বুধবারের ম্যাচে বুড়ো ধোনির অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছেই হেরে গেল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহেলিদের ২০৬ রানের পাহাড় সমান টার্গেট রাইডুকে সঙ্গী করেই অনায়সে পার করলেন চেন্নাইয়ের অধিনায়ক। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় পায় চেন্নাই সুপার কিংস। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট ...
রাজধানীতে আবারও বাসে তরুণীকে যৌন হয়রানি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আবারও চলন্ত বাসে তরুণীকে (২৫) হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঠিকানা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আজিমপুরে নেমে ওই তরুণী পুলিশের সহায়তা চেয়েও পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হন বলে তিনি দাবি করেছেন। এর আগে তুরাগ পরিবহনের বাসে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হয়রানির অভিযোগ ওঠে। লালবাগের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই তরুণী জানান, অফিসের কাজ শেষে আসাদগেটে তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর