১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫

ভ্রমণ

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে আসছেন ৩৮৩ যাত্রী

সৌদি এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে দেশটির কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ৩৮০ যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।  ফ্লাইটে ওমরাহ যাত্রীরা রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টায় কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি (এসভি ৩৮০৫) রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাইটটি শাহজালালে অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার ...

করোনা নিয়ে তিন মহাকাশচারীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। এমন অবস্থায় করোনা থেকে বেশি নিরাপদ অবস্থানে রয়েছেন তিন জন। বর্তমানে পৃথিবীর ওপরে মহাকাশ স্টেশনে সময় কাটছে তাদের। সেখান থেকেই পৃথিবীবাসীকে বার্তা দিয়েছেন তিন মহাকাশচারী। ‘আর্থস্ট্রং। দিস শ্যাল টু পাস! (শক্ত হও বিশ্ব। এই দুঃসময়ও পেরিয়ে যাবে)’ প্রাচীন ইহুদি প্রবাদ স্মরণ করিয়ে করোনাভাইরাসে ত্রস্ত বিশ্বকে শক্ত হওয়ার বার্তা দিয়েছেন বছর বিয়াল্লিশের মহাকাশচারী ...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মাধবকুণ্ড জলপ্রপাত

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ওই জলপ্রপাতে ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবকুণ্ড ইকোপার্কের ইজারাদার ছালেহ্ আহমদ জুয়েল। তিনি জানান, মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জলপ্রপাত এলাকা। ...

২৩ জুন হজ ফ্লাইট শুরু

আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডেভোকেট শেখ মো. আব্দুল্লাহ এ তথ‌্য জানিয়ে বলেছেন, হজে করোনাভাইরাসের তেমন কোনো প্রভাব পড়বে না। এ কারণে নিবন্ধনকারী হজযাত্রীদের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই। যেকোনো ধরনের সমস্যা সৌদি কর্তৃপক্ষ সমাধানে ব্যবস্থা নেবে।’ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিবন্ধনে বিলম্ব করলে তার হজযাত্রার সমস্যা হতে ...

ওমরাহ পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে মক্কার পথে ২ বাংলাদেশি তরুণ

বিমান নয়, মোটরসাইকেলে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের দুই তরুণ। দুই তরুণের নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। তাদের একমাত্র উদ্দেশ্য– মক্কায় পবিত্র ওমরাহ পালন। মোটরসাইকেল চালিয়ে যথাক্রমে ভারত, পাকিস্তান ও ইরান হয়ে দুবাই পৌঁছবেন তারা। এর পর দুবাইয়ের শারজা থেকে সৌদি আরব প্রবেশ করবেন। সেখান থেকে পুণ্যভূমি মক্কায় যাবেন তারা। রোডম্যাপ অনুযায়ী, প্রায় ২০ হাজার কিলোমিটার ...

ধর্মঘট প্রত্যাহার, লঞ্চ চলাচল শুরু

দেশজনতা অনলাইন : নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ফলে বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ ১১ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ভোর ৬টা থেকে অন্যান্য দিনের মতোই যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লঞ্চগুলো। সকাল ৮টা পর্যন্ত বরিশাল লঞ্চঘাট থেকে ভোলা, হিজলা, মেহেন্দিগঞ্জ, লক্ষ্মীপুর, বরগুনাসহ বিভিন্ন রুটে মোট সাত লঞ্চ ছেড়ে গেছে। ...

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী সমিতির

কর্মবিরতির নামে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে মালিক-শ্রমিক-যাত্রীসহ সব মহলকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করারও আহ্বান জানায় সংগঠনটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘একটি স্বার্থবাদী গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী জনগণের প্রত্যাশীত ...

হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

দেশজনতা অনলাইনঃ সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি-বগুড়া পথে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই চালকরা হিলি বাসস্ট্যান্ডে নিজ নিজ গাড়ি বন্ধ রেখে অনির্দিষ্টকালের এই কর্মসূচি পালন শুরু করেন। অনেক চালক তাদের বাস মালিকের বাড়িতে জমা রেখেছেন। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ওই পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প ...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের ৪৩ টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে ঘোষণা করা হয়েছে।মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট

অনলাইন ঈদে ঘরমুখী মানুষ এবং অতিরিক্ত যানবহনের চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার মধ্যরাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে এ মহাসড়কে। আজ মঙ্গলবার ভোরের দিকে যানবাহনের চাপ আরও বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। এ সময় অনেকে গাড়ি ...