১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৬

বিশেষ প্রবন্ধ

স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম

জাহাঙ্গীর আলম মিন্টু সব মানুষ ইতিহাস সৃষ্টি করতে পারেনা, সবাই ইতিহাসে স্থান পায়না। যারা দেশকে, জাতিকে ভালোবাসেন অকৃত্রিমভাবে, দেশ ও জাতির দু:সময়ে সাহসের সাথে এগিয়ে আসেন ইতিহাসে স্থান করে নেন তাঁরাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁদেরই একজন। যিনি আপন কর্মের দ্বারা এদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। হয়ে আছেন চিরভাস্বর। একজন সাধারণ সেনা কর্মকর্তা থেকে ইতিহাসের মহানায়কে পরিণত হয়েছিলেন তিনি। এর কারণ ...

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল

সরকার ভারতকে খুশি করতেই রামপাল বিদ্যুতকেন্দ্র করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবে না। সেইসাথে বিএনপি তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি ...

বুধবার গণপরিবহনের চলমান সংকট নিয়ে সভা

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনের চলমান সংকট নিয়ে আগামীকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে একটি পর্যালোচনা সভা করা হবে। মন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে ১৯৯১ সালের ২৯ মার্চ তারিখে রাজধানীর মৌচাকে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃক ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আগামীকাল বিকেল ৪টায় বিআরটিএ’র ...

জাপানে বাস দুর্ঘটনায় ২৩ জন আহত

টোকিও, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস): জাপানের ফুকুয়োকা অঞ্চলে সোমবার দমকল কর্মীবাহী একটি প্রাইভেট বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে ৫৪ দমকল কর্মী ছিল। উদ্ধারকারী কর্মকর্তারা একথা জানান। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে স্থানীয় প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়িটির চালকের মেরুদ- ভেঙ্গে গেছে। তার বয়স ২০ এর কোঠায়। তবে অন্যান্যরা সামান্য আঘাত পেয়েছে। স্থানীয় ...

আইআরডি’র প্রস্তাবিত সমন্বিত আয়কর আইন মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : মন্ত্রিপরিষদ আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবিত আয়কর আইনের পূর্ববর্তী সকল আইন, সংশোধনী ও অধ্যাদেশ সমন্বয় করে নতুন আইন তৈরির নীতিগত অনুমোদন দিয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরষিদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর বিধানাবলী ‘আয়কর আইন, ...

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে ...

প্রধানমন্ত্রীর ভূটান সফরকালে ৬টি চুক্তি স্বাক্ষর হবে

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার থিম্পু সফরকালে বাংলাদেশ ও ভূটানের মধ্যে ৬টি চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার ভূটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আজ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল থিম্পু ...

আকস্মিক বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় হাওর এলাকার অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিকেলে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ...