১২ই এপ্রিল, ২০২৬ ইং | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০০

অভিজ্ঞতা ছাড়াই লা মেরিডিয়ানে চাকরি

নতুনদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান। হোটেলটিতে ‘গেস্ট রিলেশন ট্রেইনি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
ন্যূনতম স্নাতক বা সমমানের ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়ায় আগ্রহ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৫ জুন, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ