১২ই এপ্রিল, ২০২৬ ইং | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৩০
Close-up. Arrested man handcuffed

টাঙ্গাইলে শিবিরের ২৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্নœএকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাফিজুর রহমানের বাসায়  শিবিরকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বৈঠক করছিল। খবর পেয়ে রাত ৯টার দিয়ে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ