১৬ই এপ্রিল, ২০২৬ ইং | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২১

শনির আখড়ায় রঙের কারখানায় আগুন

রাজধানীর শনির আখড়ায় একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টায় লাগা ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, শনির আখড়ার গোবিন্দপুরে রঙের কারখানায় আগুনের খবরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি এই কর্মকর্তা।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, আগুনের ঘটনায় এখনও কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রকাশ :মার্চ ১০, ২০২০ ২:০৫ অপরাহ্ণ