১০ই জুন, ২০২৬ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪৮

ভেপু মেশিনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে ভেপু মেশিনের  (ট্রেজার) ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার ‍দিবাগত রাত ১১টায় বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই গ্রামের সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) এবং গ্রামের বিপ্লব হেসেন (৩০)।

বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজন মোটরসাইকেলযোগে মঙ্গলবার রাত ১১টায় বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিলেন।

এসময় জোলাগাড়ী নামক স্থানে ব্রিজ নির্মাণের কাজে নিয়োজিত ভেপু মেশিনের ট্রেজার) সঙ্গে দ্রুতবেগে আসা ওই মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুই আরোহীর মুত্যু হয়। একজনকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ