৩১শে মার্চ, ২০২৬ ইং | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩২

নরসিংদীতে পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

নরসিংদী প্রতিনিধি : মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে ভুখা মিছিল করেছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা।

সোমবার (২৫ নভেম্বর) সকালে হাতে থালা-বাটি ও ব্যানার, ফেস্টুন নিয়ে ইউএমসি জুটমিলের প্রধান ফটক থেকে বের হয়ে শহরে মিছিল করেন শ্রমিকরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিল গেইটে গিয়ে শেষ হয় মিছিলটি।

বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেন।

দীর্ঘদিনের বকেয়া মজুরি, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের নয় দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করে পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেন তারা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৯ ১:০৪ অপরাহ্ণ