৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১০

সংলাপ আন্দোলনেরই অংশ: ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে করা সংলাপকে আন্দোলনের অংশ হিসেবে ব্যাখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসার সামনে সাংবাদিকদের কাছে এ ব্যাখা দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা আন্দোলনেই আছি। আন্দোলনকে সংলাপের অংশ হিসেবেই নিয়েছি। সংলাপে সমাধান না আসলে সেই দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে দাবি আদায় করা হবে। নির্বাচন পেছানোর দাবি নিয়ে নয় জনগণের দাবি নিয়ে সংলাপে বসেছি।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপের অংশ নেন মির্জা ফখরুলসহ ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ