স্পোর্টস ডেস্ক:
সিডনির দল রান্ডউইক পিটারশামের হয়ে ক্লাব ক্রিকেটে খেলা শুরু করতে যাচ্ছেন বল টেম্পারিং ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ টেম্পারিং ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ওয়ার্নারকে নিষিদ্ধ করা হয়। যে কারণে চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবেও তার মাঠে নামা হয়নি। ৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ও স্টেট ক্রিকেটের জন্য কার্যকরী হওয়ায় ক্লাব পর্যায়ে খেলার কোন বাঁধা ছিলনা।
এ সম্পর্কে ক্লাব সভাপতি মাইক হুইটনি বলেছেন, তাকে পেয়ে আমরা দারুণ খুশী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ওয়ার্নারকে পেয়েছে অস্ট্রেলিয়া।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

