৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

চুয়াডাঙ্গা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি চুয়াডাঙ্গা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা শহরের রেললাইন পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রেল লাইনপাড়া এলাকার আল আমিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার ছেলে হাসিব উদ্দিন রকি (৩০) এবং ওই এলাকার মেহেদি আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদে সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে চুয়াডাঙ্গা শহরের রেল কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় ১টি দোনলা বন্দুক, ২টি ইয়ার গান, ৯টি কার্তুজ, ৭৯টি কার্তুজের খোলা, ৪টি ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেনসিডিলসহ হাসিব উদ্দিন, সানজিদা সুলতানা বনি ও সুফিয়া বেগম নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। জব্দকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানে ব্যবহার করতো বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১০, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ