১৩ই এপ্রিল, ২০২৬ ইং | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

জুটি বাঁধছেন সুশান্ত-শ্রদ্ধা

বিনোদন ডেস্ক :

এ প্রজন্মের জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর। এবার একসঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা। নিতেশ তিওয়ারি পরিচালিত পরবর্তী সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।

এর আগে শোনা যায়, সঞ্জয় পুরান সিং চৌহানের চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্ত-শ্রদ্ধাকে। সিনেমাটিতে একজন নভোচারীর চরিত্রে সুশান্ত অভিনয় করবেন বলে জানা যায়। তবে আপাতত সিনেমাটির কাজ বন্ধ রয়েছে। সুশান্ত সিং রাজপুত অভিনীত পরবর্তী সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। ২০১৪ সালে একই নামে মুক্তিপ্রাপ্ত আমেরিকান রোমান্টিক-ট্র্যাজেডি সিনেমার রিমেক এটি। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন সানজানা সাংহাই। এটি পরিচালনা করছেন মুকেশ ছাবরা।

অন্যদিকে সাহো সিনেমার শুটিং করছেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রভাস। বর্তমানে আরব আমিরাতে সিনেমাটির শুটিং চলছে।

প্রকাশ :মে ৭, ২০১৮ ১২:১৯ অপরাহ্ণ