৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:০৪

অভিনয়ে নাম লেখালেন অপূর্বর ছেলে

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালো অপূর্বর ছেলে আয়াশ। ‘বিনি সুতার টান’ নামের একটি নাটকে পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও তার ছেলে আয়াশ। নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

এ প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, নাটকের গল্পে তিন-চার বছরের একটা ছোট্ট ছেলে প্রয়োজন ছিল। তখনই মাথায় এলো অপূর্বর ছেলেকে যদি নেয়া যায়, তাহলে ভালোই হয়। তাই অপূর্ব’র ছেলে আয়াশকে নিয়েই কাজ করেছি। নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এদিকে এই প্রথম ছেলের সাথে অভিনয়ের ব্যাপারে অপূর্ব বলেন, ‘ছেলের সাথে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। কোনো শর্ট এনজি হয়নি। শুটিংয়ের পুরো সেট সে জমিয়ে রেখেছিল।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৪, ২০১৮ ৫:৪৯ অপরাহ্ণ