রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর খেয়াঘাট এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই রাইন্ড কার্তুজসহ বুধবার দুপুরে অস্ত্র ব্যবসায়ী নিরাপদ মন্ডলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
অস্ত্র ব্যবসায়ী মিরাপদ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের পঞ্চানন্দ মন্ডলের ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ ( ডিবি’র ) অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ব্যবসায়ী মিরাপদ মন্ডল একটি পিয়াজের বস্তার মধ্যে লুকিয়ে অস্ত্র ও গুলি নিয়ে যাচ্ছিল তাকে আটক এবং বস্তা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলমান আছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

