২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৩

গাজীপুরের কালীগঞ্জে বিয়ার ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ত্রিশ ক্যান বিদেশী বিয়ার ও ৮৪ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল শনিবার রাতব্যাপী পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের হাফিজুর রহমানের পুত্র রায়হান (১৯), তুমিলিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র সোহেল (২৮), তুমিলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের আব্দুল বাছির উদ্দিনের পুত্র কামাল হোসেন ও নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত হান্নানের পুত্র আরাফাত (২৫) কে আটক করে। এসময় আরাফাতের নিকট হতে ৩০ ক্যান বিদেশী বিয়ার ও সোহেল এবং আরাফাতের নিকট হতে ৮৪পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়, যার নং ২৩(৪)১৮, ২৪(৪)১৮ ও ২৫(৪)১৮, তারিখঃ ২৯/০৪/২০১৮। রবিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৯:২৭ অপরাহ্ণ