২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৮

বরের গাড়ি থেকে নববধূ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণখানে বরের গাড়িতে হামলা চালিয়ে কনেকে ‘প্রেমিক ও তার বন্ধুরা’ ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়।

শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে থাকা একদল হামলাকারী মাইক্রোবাসের গতিরোধ করে। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে নিয়ে যায়। এ সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় সজল হোসেন বাবু নামে এক তরুণ নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, বাবু নামের একটি ছেলে দীর্ঘদিন ধরে তানিয়াকে পছন্দ করত। তানিয়ার মা যে গার্মেন্টসে চাকরি করেন বর ইমতিয়াজও সেখানে চাকরি করেন। সেই সূত্রে তানিয়া ও ইমতিয়াজের বিয়ে হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ