১৬ই এপ্রিল, ২০২৬ ইং | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪১

পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার কালকিনিতে পারিবারিক কলহের জেরে রাবেয়া আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত রাবেয়া আক্তার (১৬) উপজেলার বাঁশগাড়ি এলাকার এমদাদ মোল্লার মেয়ে।

খাসেরহাট তদন্ত কেন্দ্রের আইসি মাহিদুল ইসলাম জানান, রাবেয়া আক্তারের সঙ্গে তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে কলহ চলছিলো। এরই জেরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৬, ২০১৮ ৪:০৪ অপরাহ্ণ