বিনোদন ডেস্ক:
তামিল পরিচালক নালন কুমারস্বামীর পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন প্রিয়া। খবর টাইমস অব ইন্ডিয়া’র। এ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কেরালার কন্যা প্রিয়াকে। তামিল এ পরিচালকের সর্বশেষ ছবি ২০১৬ সালে মুক্তি পায়। প্রিয়াকে নিয়ে চতুর্থ ছবি করতে যাচ্ছেন।
‘অরু আদার লাভ’ ছবির একটি গানে এক সহপাঠীর দিকে ইশারায় চোখ মারেন প্রিয়া প্রকাশ। দৃশ্যটি যে মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে তা তিনি মোটেও ভাবেননি। প্রিয়ার ভাইরাল ওই ভিডিও সবার মনে দাগ কাটতে একটুকুও সময় নেয়নি।
ওই একটি দৃশ্যের জন্য তিনি লাখো যুবকের ক্রাশে পরিণত হন। সেই সুবাদে প্রিয়ার নামডাক এখন চারদিকে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

