২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

বিয়ের পর অভিনয় ছেড়ে দিবেন দীপিকা

বিনোদন ডেস্ক:

বলিপাড়া এখন মশগুল তাদের বিয়ের খবরে। প্রসঙ্গ এখন দীপবীরের বিয়ের তারিখ। ম্যারেজ ভেনু। শপিং। এসব নিয়ে যখন চারিদিকে নানা রকম খোস গল্প চলছে, ঠিক তখন দীপিকার কথায় মন ভাঙল তার কোটি ভক্তদের। প্রিয় নায়িকার বিয়ের খবরে তারা যেমন খুশি। তার থেকে বেশি কষ্ট পেলেন, যখন শুনলেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন অভিনেত্রী।

স্বামী, সংসার আর বাচ্চাদের নিয়ে কাটাবেন সময়। গুজব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ের পর তিনি কী করবেন? তাতেই মিলেছে এই উত্তর।
তবে এটা নায়িকার কথার কথা, নাকি সত্যি পরিকল্পনা না ঈশ্বরই জানেন। আপাতত শোনা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বর না হলে ডিসেম্বরে হতে চলেছে দীপিকা-রণবীরের বিয়ে।

দীপবীরের বাবা-মা একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ বেছে নিয়েছেন। তবে কোন দিনে চারহাত এক হবে তা এখনও ফাইনাল হয়নি। আর তাই বছর শেষে কোনও ছবির কাজও হাতে রাখছেন না দীপিকা-রণবীর।

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৮ ১২:২৯ অপরাহ্ণ