২৪শে মার্চ, ২০২৬ ইং | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৩

এ কে আজাদকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক:

কোটি কোটি টাকার ট্যাক্স-ভ্যাট ফাঁকি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়।

তার বিরুদ্ধে কোটি কোটি টাকার ট্যাক্স-ভ্যাট ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে এ কে আজাদকে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানপূর্বক অনুসন্ধান কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :এপ্রিল ২, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ