২রা জুন, ২০২৬ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫৬

খালেদা জিয়ার জন্য ন্যায়বিচার চাই: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, আদালতের কাছে ন্যায়বিচার চাই। আজ মঙ্গলবার বেলা ১২টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জাফরুল্লাহ বলেন, যেখানে ১০ হাজারের বেশি নেতা-কর্মী বিনা অপরাধে জেলে। কার কাছে আমি মুক্তি চাইবো?
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ৪:১৩ অপরাহ্ণ