২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:২৫

কলকাতার দুই ছবিতে চুক্তিবদ্ধ জয়া

বিনোদন ডেস্ক:

নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি দুটি হচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘কণ্ঠ’ এবং বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’। এরমধ্যে গত সপ্তাহ থেকে তিনি ‘কণ্ঠ’ ছবির কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। এরমধ্যে কণ্ঠ’ ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।

আর নতুন আরেকটি ছবি ‘ক্রিসক্রস’ বিষয়ে জানা যায়, ছবিটি স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে। এর আগে স্বস্তিকা, রাইমা সেন এবং তনুশ্রীর নাম শোনা গেলেও ছবিতে জয়া আহসান চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন।খবর ভারতীয় গণমাধ্যমের।

এর আগে ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘জানি দেখা হবে’ ছবিগুলো পরিচালনা করেছেন বিরসা। নতুন ছবি নিয়ে বিরসা বলেন, চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা বহু বার রিওয়ার্ক করি। তখনও কাউকে কাস্ট করার কথা ভাবিনি। চরিত্র ফাইনাল হওয়ার পরে প্রথমে শ্রীকান্তদা (মেহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয় জয়ার। জয়া ছবিতে কাজ করবেন।

ছবির সংগীত পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম। এদিকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘কণ্ঠ’ ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করছেন। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। আগামী ১০ই এপ্রিল পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৭:০২ অপরাহ্ণ