২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

এবার বোল্ড ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

সদ্য ‘ফ্যানি খান’-এর শুটিং শেষ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘ ১৯ বছর পর এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন ঐশ্বরিয়া। তাদের শেষ দেখা গিয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’-এ। শোনা যাচ্ছে, এর পরের ছবিতে বোল্ড অবতারে ফ্রেমবন্দি হবেন নায়িকা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সিদ্ধার্থ আনন্দ এবং ক্রিআর্জ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় রোহন সিপ্পির পরিচালনায় একটি ছবি শুরু হতে চলেছে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া। এটি একটি থ্রিলারধর্মী ছবি। যদিও ঐশ্বরিয়া এখনও পর্যন্ত এই নতুন ছবি নিয়ে মুখ খোলেননি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ঐশ্বরিয়া-অভিষেক অভিনীত ‘কুছ না কহো’ এবং ২০০৫-এ অভিষেক বচ্চনের ‘ব্লাফ মাস্টার’ পরিচালনা করেছিলেন রোহন। তাই তার সঙ্গে বচ্চনদের কাজের অভিজ্ঞতা বেশ পুরনো। ফলে নতুন বোল্ড থ্রিলারে রোহন এক অন্য ঐশ্বরিয়াকে দর্শকদের সামনে তুলে ধরবেন বলে আশা করছেন সিনেমা মহলের একটা বড় অংশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ