১৫ই এপ্রিল, ২০২৬ ইং | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবের আবাহ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শনিবার (৩ মার্চ) রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক নারী চালকের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়ে যান সিরাজুল ইসলাম। পরে ওই নারী চালক সিরাজুলকে আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান।
সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী চাটখিলে। তিনি সৌদি আরবে চায়না বোন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল কাছিম থেকে আবাহ যাচ্ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ১২:০৯ অপরাহ্ণ