২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪০

হত্যার জন্য অস্ত্র দেয়ায় ৪৪ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় এক চরমপন্থী কিশোরকে বন্দুক সরবরাহের দায়ে বৃহস্পতিবার এক তরুণকে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খবর বার্তা সংস্থা এএফপির।

ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে সম্মান জানাতে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যার জন্য অস্ত্রটি সরবরাহ করা হয়।

২০১৫ সালে সিডনির একটি মসজিদে বারান আলো নামের ওই ব্যক্তি ১৫ বছরের ফরহাদ মোহাম্মদ নামের ১৫ বছর বয়সী এক কিশোরকে বন্দুক দেয়ার কথা স্বীকার করেছে।

ফরহাদ নিউ সাউথ ওয়েলসের পুলিশ সদরদপ্তরের বাইরে কার্টিস চেং নামে এক পুলিশ সদস্যের মাথার পেছনে গুলি করে। এর পরপরই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরহাদ নিহত হয়।  ইরাকী ও কুর্দি বংশোদ্ভূত ফরহাদের জন্ম ইরানে।

সূত্র: বাসস

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ১:০৪ অপরাহ্ণ