৩১শে মার্চ, ২০২৬ ইং | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৫৯

আইনজীবীর ভুলের কারণে খালেদা জিয়া কারাগারে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া কারাগারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, আইনজীবীর ভুলের কারণে খালেদা জিয়া কারাগারে। অন্য মামলায় গ্রেফতারি তামিল করা হবে কিনা সেটা বিচার বিভাগের বিষয়।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে ওইদিন তাকে সশরীরে আদালতে হাজিরের আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়। কারাগারে থাকায় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি।
আইনমন্ত্রী গত ২৫ ফেব্রুয়ার একটি অনুষ্ঠানে বলেন- ‘ওনারা (বিএনপি নেতারা) কী বললেন, তাতে আমাদের কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাচ্ছি কি-না!’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৪:১৫ অপরাহ্ণ