২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

আজও হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৯:৪১ পূর্বাহ্ণ