২৭শে মার্চ, ২০২৬ ইং | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের আলুর বাজার ফেরি ঘন কুয়াশার কারণে শনিবার রাত ২টায়  বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৮টা পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি। কুয়াশা একটু কমে আসলে সকাল ৮টার পরে পুনরায় চালু করা হয় ফেরি। এ সময় আলুর বাজার ফেরিঘাটে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও মালবোঝাই যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল ফরিদপুর, বরিশাল থেকে ছেড়ে আসা রাত্রীকালীন বাসযাত্রীরা দুর্ভোগে পড়েন।

এ ব্যাপারে নরসিংহপুর আলুর বাজার ফেরি ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. আ. সাত্তার বলেন, শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে আলুর বাজার ফেরি চলাচল বন্ধ ছিল। সূর্যের আলো ফোটার পরে সকাল ৮টার পরে চালু করা হয়েছে।

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১০:৩৯ পূর্বাহ্ণ