বিনোদন ডেস্ক:
প্রথমে শোনা গিয়েছিল মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আমির খান। কিন্তু এখন বলিউডে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, আমির নয়, ওই চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যদিও এই খবর এখনও পর্যন্ত কনফার্ম করেননি শাহরুখ। তবে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে ‘জিরো’র কাজে ব্যস্ত। অন্য কোনও ছবি সই করেননি। তবে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে লাগাতার মিটিং চলছে। খুব তাড়াতাড়ি হয়তো নতুন ছবিতে সই করবেন।
সেই নতুন ছবিই রাকেশ শর্মার বায়োপিক হতে পারে বলে বলি মহলের খবর। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে টানা দু’মাস শুটিং করতে চাইছেন শাহরুখ। তার পর তিনি ‘জিরো’র প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। সব কিছু ঠিক থাকলে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে ‘জিরো’।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

